ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইকরার আত্মহত্যা: দুই দিনের রিমান্ড শেষে কারাগারে যাহের আলভী গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫ জুলাই মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ কেপ ভার্দের কাছে হেরে আর্জেন্টিনার বিদায়: ওঝার ভবিষ্যদ্বাণী অনলাইন জুয়া-বেটিংয়ে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড, ৫ কোটি টাকা জরিমানা মা-বাবার মানসিক কষ্ট ‘সইতে না পেরে’ হিন্দু ধর্মে ফিরলেন সেই আয়ুষ মালিক সিঙ্গাপুর-দুবাইয়ে একাধিক কোম্পানি, অনুমতির তথ্য নেই: স্মার্ট টেকনোলজিসের এমডি জহিরুল ইসলামকে ঘিরে অভিযোগ বিদেশে ব্যবসা সম্প্রসারণ নিয়ে প্রশ্ন প্রযুক্তি ব্যবসার আড়ালে স্মার্ট টেকনোলজির অর্থপাচারের অভিযোগ ঢাকার সঙ্গে যুক্ত হচ্ছে দুই জেলার অংশ এআইতে আর্জেন্টিনার জার্সি বদলে ব্রাজিল, শেষমেশ শোকজ এসআই

‘টু ইজি লল’ লিখে কারাগার থেকে পালিয়েছে ১০ বন্দি 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪২:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • ৬৫২ বার পড়া হয়েছে

এবার যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সের একটি কারাগার থেকে ১০ বন্দি পালিয়েছে। পালানোর পূর্বে ‘টু ইজি লল’ লিখে গিয়েছে পলাতক আসামিরা, যার অর্থ ‘খুব সহজ’। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বন্দিরা টয়লেটের পেছনের একটি ছিদ্র দিয়ে পার হয়ে প্রাচীর টপকে পালিয়ে যায়। তাদের সেল ব্লকের একমাত্র প্রহরী যখন খাবার আনতে গিয়েছিলেন, তখনই এ ঘটনা ঘটে।

স্থানীয় শেরিফ জানিয়েছেন, পলাতক বন্দিদের মধ্যে হত্যা মামলার আসামিও রয়েছে। ধারণা করা হচ্ছে, কারাগারের ভেতরের কেউ তাদের পালাতে সাহায্য করেছেন। পলাতকদের মধ্যে সাতজন এখনো পলাতক রয়েছে।

কারা কর্তৃপক্ষ থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বন্দিরা কারাগার থেকে দৌড়ে পালাচ্ছেন। কারও পরনে কমলা রঙের পোশাক, আবার কারও সাদা। তারা কাঁটাতারের বেড়া টপকানোর জন্য কম্বল ব্যবহার করে। তারপর কয়েকজন কাছাকাছি সড়ক পেরিয়ে একটি আবাসিক এলাকার দিকে দৌড়াতে থাকে।

এদিকে দীর্ঘদিন ধরে কারাগারের দুর্বল অবকাঠামোর বিষয়ে অভিযোগ করে আসছিলেন কারা কর্মকর্তারা। এবার সেই সুযোগ কাজে লাগিয়ে পালাতে সক্ষম হয় বন্দিরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইকরার আত্মহত্যা: দুই দিনের রিমান্ড শেষে কারাগারে যাহের আলভী

‘টু ইজি লল’ লিখে কারাগার থেকে পালিয়েছে ১০ বন্দি 

আপডেট সময় ০১:৪২:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫