ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমাদের দেশে উৎপাদিত ওষুধ উচ্চমানের: স্বাস্থ্যমন্ত্রী ইরানের ভয়ে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে ইসরায়েলে সরানোর পরামর্শ খামেনির শোকযাত্রায় দেখা মিলল নিহত আহমাদিনেজাদের আজ মিশরকে হারালে আর্জেন্টিনার সামনে প্রতিপক্ষ সুইজারল্যান্ড বা কলম্বিয়া যুদ্ধবিমান তৈরিতে একজোট হচ্ছে পাকিস্তান-তুরস্ক ২০৩০ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করলো যে ছয় দেশ এনসিপির সমাবেশে হামলায় প্রশাসন জড়িত, অভিযোগ জামায়াতের এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য একটি কালো অধ্যায়: ইশরাক ঐতিহাসিক মাইলফলকে বাংলাদেশ, স্টারলিংককে ট্রানজিট হাবের অনুমোদন এবার লিবিয়ায় শান্তি ফেরানোর পথে পাকিস্তান

আফগানিস্তানকে ‘খারাপ পরিণতি’ ভোগ করার হুঁশিয়ারি ট্রাম্পের 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৪৪ বার পড়া হয়েছে

এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি তারা যুক্তরাষ্ট্রকে বাগরাম বিমানঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ ফিরিয়ে না দেয়, তবে ‘খারাপ পরিণতি’ ঘটতে পারে। শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে ৩টায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই সতর্কবার্তা দেন তিনি।

পোস্টে ট্রাম্প লেখেন, ‘বাগরাম এয়ারবেস যারা তৈরি করেছে, আফগানিস্তান যদি সেই দেশের হাতে এটি না ফিরিয়ে দেয়, তাহলে খারাপ কিছু ঘটবে।’

শনিবার হোয়াইট হাউসে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয় ঘাঁটিটি পুনরুদ্ধারের জন্য মার্কিন সেনা পাঠাবেন কিনা? এ প্রশ্নের উত্তর তিনি সরাসরি দেননি। বলেন, ‘এটা নিয়ে এখন আমরা কথা বলব না। এখন আমরা আফগানিস্তানের সঙ্গে কথা বলছি। আমরা ওই বিমান ঘাঁটি ফেরত চাই। খুব শিগগিরই ফেরত চাই। যদি ওরা সেটা না করে, যদি না করে, আমি কী করব সেটা আপনারা সকলে দেখতে পাবেন।’

উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর বাগরাম ছিল আফগানিস্তানে মার্কিন সেনাদের প্রধান ঘাঁটি। দুই দশকের যুদ্ধ চলাকালীন এখানে ফাস্টফুড রেস্টুরেন্ট, দোকানপাট এবং একটি বিশাল কারাগার পর্যন্ত ছিল। ২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান এই ঘাঁটি দখলে নেয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমাদের দেশে উৎপাদিত ওষুধ উচ্চমানের: স্বাস্থ্যমন্ত্রী

আফগানিস্তানকে ‘খারাপ পরিণতি’ ভোগ করার হুঁশিয়ারি ট্রাম্পের 

আপডেট সময় ১২:৫৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫