ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশ দোকানে ডাকাতি: প্রধান আসামি মামুন গ্রেফতার মেসির প্রশংসায় বিনয়ী মেদিনা, বললেন—‘অধিনায়কের জন্য জীবন দিতেও প্রস্তুত’ অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি

পাকিস্তানের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ, ব্রোঞ্জের লড়াইয়ে নামবে বাংলাদেশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ১৭৫৬ বার পড়া হয়েছে

মালদ্বীপের কুলহুদহুফফুসিতে চলমান ছয় জাতির কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে ফাইনালের স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশ নারী দলের। রোববার (২১ সেপ্টেম্বর) প্রথম সেমিফাইনালে ফেভারিট পাকিস্তানের বিপক্ষে সরাসরি ২-০ সেটে হেরে যায় লাল-সবুজের জার্সিধারীরা।

স্ট্যান্ডার্ড হ্যান্ডবলে যেখানে সাধারণ গোলে জয়-পরাজয় নির্ধারণ হয়, সেখানে বিচ হ্যান্ডবলে ১০ মিনিট করে দুই সেটের খেলা হয় এবং প্রতিটি সেটের গোলের ভিত্তিতেই জয়-পরাজয় ঠিক হয়। দুই দল এক সেট করে জিতলে টাইব্রেকারে যায় ম্যাচ। সরাসরি জিততে হলে দুই সেটই জিততে হয়।

প্রথম সেটে বাংলাদেশ ভালো লড়াই করলেও নির্ধারিত সময় শেষে ২২-১৭ পয়েন্টে জয় তুলে নেয় পাকিস্তান। দ্বিতীয় সেটে পুরোপুরি আধিপত্য বিস্তার করে ২৭-০৫ পয়েন্টে জিতে নেয় তারা।

এর আগে গতকাল রাতেও একই প্রতিপক্ষের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২-০ সেটে হেরেছিল বাংলাদেশ। সোমবার ব্রোঞ্জ পদকের জন্য মাঠে নামবে লাল-সবুজের দল। বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হতে যাওয়া এ ম্যাচে প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা ও মালদ্বীপের দ্বিতীয় সেমিফাইনালে পরাজিত দল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ, ব্রোঞ্জের লড়াইয়ে নামবে বাংলাদেশ

আপডেট সময় ১২:০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫