ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আজ মিশরকে হারালে আর্জেন্টিনার সামনে প্রতিপক্ষ সুইজারল্যান্ড বা কলম্বিয়া যুদ্ধবিমান তৈরিতে একজোট হচ্ছে পাকিস্তান-তুরস্ক ২০৩০ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করলো যে ছয় দেশ এনসিপির সমাবেশে হামলায় প্রশাসন জড়িত, অভিযোগ জামায়াতের এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য একটি কালো অধ্যায়: ইশরাক ঐতিহাসিক মাইলফলকে বাংলাদেশ, স্টারলিংককে ট্রানজিট হাবের অনুমোদন এবার লিবিয়ায় শান্তি ফেরানোর পথে পাকিস্তান আর্জেন্টিনা-মিশর ম্যাচের ফলাফল জানিয়ে দিল সুপার কম্পিউটার বেগম খালেদা জিয়া বেতনের টাকা দিয়ে দিতেন এতিমখানায় ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিসর কোচ

নিষেধাজ্ঞা তুলে নিলেও শত্রুদের সাথে কোনো আপস হবে না: যুক্তরাষ্ট্রকে কিম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৮১ বার পড়া হয়েছে

এবার আলোচনায় বসতে হলে পরমাণু অস্ত্র নিয়ে উত্তর কোরিয়াকে কোনো চাপ দেয়া যাবে না বলে যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিনিময়ে শত্রুদের সাথে কোনো আপস করা হবে না। খবর আল জাজিরার।

রোববার পিয়ংইয়ংয়ে সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে এক ভাষণে কিম জং উন বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র পারমাণবিক নিরস্ত্রীকরণের অযৌক্তিক দাবি ত্যাগ করে, বাস্তবতাকে মেনে নয় এবং সত্যিকার অর্থেই শান্তি চায়, তাহলে আমাদের ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় না বসার কোনো কারণ নেই।’

কিম আরো বলেন যে, নিষেধাজ্ঞাগুলো তার দেশকে আরো শক্তিশালী করে তুলেছে। তিনি জানান, ‘নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিনিময়ে শত্রুদের সাথে কোনো আপস হবে না।’ প্রায় ২০ বছর আগে পারমাণবিক অস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য জাতিসংঘ উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার এখনো মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে মধুর স্মৃতি রয়েছে।’

প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে তিনবার তার সাথে কিমের দেখা হয়। এরআগে গত আগস্টে হোয়াইট হাউজে দক্ষিণ কোরিয়ার নেতা লি জে-মিয়ংয়ের সাথে বৈঠকে উত্তর কোরিয়ার নেতা কিমের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন ট্রাম্প। ট্রাম্প সে সময় বলেছিলেন, ‘তার সাথে দেখা করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। তিনি আমার সাথে খুব ভালো ব্যবহার করেছেন।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আজ মিশরকে হারালে আর্জেন্টিনার সামনে প্রতিপক্ষ সুইজারল্যান্ড বা কলম্বিয়া

নিষেধাজ্ঞা তুলে নিলেও শত্রুদের সাথে কোনো আপস হবে না: যুক্তরাষ্ট্রকে কিম

আপডেট সময় ১১:৫৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫