ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন ছাত্রদল সভাপতি বাঁধনকে জোর করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার চেষ্টা ও হামলায় তীব্র নিন্দা-প্রতিবাদ জানালেন পাটওয়ারী ঢাকার দুই সিটিতে এনসিপির প্রার্থী আসিফ-পাটওয়ারী! গাজায় ‘নৃশংস অপরাধের’ প্রমাণ মুছে ফেলার চেষ্টা করছে ইসরায়েল এবার একজোট হয়ে ইসরায়েলে বহুমাত্রিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান ইরান পরাজিত হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প পুরো বাংলাদেশ আপনার সঙ্গে: অভিনেত্রী বাঁধনকে সারজিস যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম বারের মতো ডেস্ট্রয়ার-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার ইরানের

থালাপাতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে নিহত অন্তত ৩১

  • বিনদোন ডেক্স
  • আপডেট সময় ১১:০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৫৬ বার পড়া হয়েছে

ভারতের তামিলনাড়ু রাজ্যের করুর শহরে তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে) দলের সভাপতি ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) করুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ছয় শিশু ও ১৬ জন নারী রয়েছেন বলে নিশ্চিত করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম. সুব্রামানিয়ান। তিনি আরও জানান, আহত অবস্থায় অন্তত ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় হাসপাতালের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, নিহতদের অধিকাংশই বিজয়ের রাজনৈতিক দল টিভিকের সমর্থক ছিলেন। তারা সমাবেশস্থলে অন্তত ছয় ঘণ্টা ধরে অপেক্ষা করছিলেন, তবে বিজয়ের বিলম্বে পৌঁছানোর কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পদদলনের ঘটনা ঘটে।

ঘটনার পরপরই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী করুরে পৌঁছে আহতদের চিকিৎসার ব্যবস্থা নেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিন করুর জেলা সচিবকে পরিস্থিতি নিবিড়ভাবে তদারকির নির্দেশ দেন। তিনি এক্স-এ পোস্ট করে বলেন, করুর থেকে আসা খবর উদ্বেগজনক, আহতদের যেন দ্রুততম সময়ে চিকিৎসা দেওয়া হয়।

সম্প্রতি অভিনয় জীবন থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন থালাপাতি বিজয়। মুক্তির অপেক্ষায় থাকা ‘জন নায়ক’ হবে তার শেষ সিনেমা। এটি বিজয়ের ৬৯তম চলচ্চিত্র, যেখানে তাকে একজন রাজনীতিবিদের চরিত্রে দেখা যাবে। সিনেমার পর তিনি পুরোপুরি রাজনীতিতে মনোযোগ দিতে চান। ইতিমধ্যে ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি নিজের রাজনৈতিক দল টিভিকে গঠন করেছেন।

থালাপাতি বিজয় শুধু চলচ্চিত্র জগতেই নয়, রাজনৈতিক ময়দানেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের মধ্যে তিনি অন্যতম। ফোর্বস ইন্ডিয়ার সেলিব্রিটি ১০০ তালিকায় সাতবার স্থান পাওয়া এই অভিনেতার ঝুলিতে রয়েছে ওসাকা সেরা অভিনেতার পুরস্কারসহ একাধিক আন্তর্জাতিক স্বীকৃতি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

থালাপাতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে নিহত অন্তত ৩১

আপডেট সময় ১১:০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫