ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের ওপর চূড়ান্ত সংঘাতের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, পাল্টা ‘যুদ্ধ ঘোষণা’ তেহরানের জামায়াত নেতারা বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে, এনসিপিও শিখেছে: রাশেদ খান ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী  রংপুরে চার হত্যা: আসামি ও পুলিশ কর্মকর্তার গায়ের একই শার্ট নিয়ে নানা প্রশ্ন বহুল আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল আগামীকাল ঈদে মিলাদুন্নবীর (স.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বাংলাদেশ-ভারত কেউ বড় বা ছোট নয়, সবাই সমান: দীনেশ ত্রিবেদী নির্বাচন চান না জেলেনস্কি- বললেন, যুদ্ধকালে নির্বাচন ইউক্রেনকে ধ্বংস করে দেবে ট্রান্সফরমার চুরি করতে এসে কাদায় আটকে গেল প্রাইভেট কার, উদ্ধার করতে এসে অচল ট্রাকও ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল নিলামে, বিক্রি হলো প্রায় ৪১ কোটি টাকায়

পশ্চিমারা উস্কানি দিলে চূড়ান্ত জবাব দেয়ার হুঁশিয়ারি রাশিয়ার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০০:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৫ বার পড়া হয়েছে

এবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নকে সতর্ক করে বলেছেন, মস্কোর বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের চূড়ান্ত জবাব দেয়া হবে। স্থানীয় সময় শনিবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে তিনি এ হুঁশিয়ারি দেন। ল্যাভরভ জোর দিয়ে বলেন, পশ্চিমা দেশগুলোতে আক্রমণ করার কোনো পরিকল্পনা মস্কোর নেই, তবে উস্কানি দিলে তারা ব্যবস্থা নিতে প্রস্তুত। খবর আল জাজিরার।

সম্প্রতি পোল্যান্ড ও এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের বিষয়ে পশ্চিমাদের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেন ল্যাভরভ। তিনি বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা সম্পর্কে আতঙ্ক ছড়াচ্ছে পশ্চিমাবিশ্ব। তিনি বলেন, ‘রাশিয়ার বিরুদ্ধে ন্যাটো এবং ইইউ দেশগুলোতে আক্রমণের পরিকল্পনা করার অভিযোগ আনা হচ্ছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার এই উস্কানিগুলিকে খণ্ডন করেছেন।’

ল্যাভরভ জোর দিয়ে বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। এরআগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, রাশিয়ার দখলকৃত সকল এলাকা পুনরুদ্ধার করতে পারে ইউক্রেন।

ভাষণে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ট্রাম্প প্রশাসন ‘বাস্তবসম্মতভাবে ইউক্রেনীয় সংকট সমাধান করতে চায়’। বিশ্বকে একটি নতুন যুদ্ধের দিকে ঠেলে দেয়ার ঝুঁকি এড়াতে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দায়িত্ব রয়েছে বলেও মন্তব্য করেন ল্যাভরভ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানের ওপর চূড়ান্ত সংঘাতের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, পাল্টা ‘যুদ্ধ ঘোষণা’ তেহরানের

পশ্চিমারা উস্কানি দিলে চূড়ান্ত জবাব দেয়ার হুঁশিয়ারি রাশিয়ার

আপডেট সময় ১২:০০:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫