ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার নতুন করে মুখোমুখি আর্জেন্টিনা-যুক্তরাজ্য, কলকাঠি নাড়ছে ওয়াশিংটন বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ১ নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার ১৩ কোটি টাকার প্রতারণার অভিযোগ, পূজা চেরির বাবা গ্রেপ্তার উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর স্মার্টফোনের ন্যূনতম দাম ২৫০০ টাকার মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে ‘স্থায়ী শান্তি’ আসবে না: রাশিয়া হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির আজহারী ও জারার ছবি ব্যবহার করে যৌন উত্তেজক ওষুধের বিজ্ঞাপন, গ্রেপ্তার ১০

ভারতকে ক্রিকেট থেকে নিষেধাজ্ঞার দাবি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৪৩ বার পড়া হয়েছে

এবার নানা ঘটনার মধ্য দিয়ে শেষ হলো এবারের এশিয়া কাপ। তবে রেশ এখনো কাটেনি। ফাইনালে ভারতের শিরোপা জয়ের পরও বিতর্ক পিছু ছাড়ছে না। বিশেষ করে পুরস্কার বিতরণী মঞ্চে ভারতের আচরণ নিয়ে ক্ষুব্ধ পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। এর মধ্যেই ভারতকে ক্রিকেট থেকে নিষেধাজ্ঞার দাবি তুলেছেন সাবেক তারকা রশিদ লতিফ।

এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আগেই জানিয়েছিল, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান হলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও দেশটির মন্ত্রী মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেবে না ভারত। তাই ফাইনালে ট্রফি নেওয়া থেকে বিরত থাকে রোহিত শর্মার দল। নাকভি মঞ্চে থাকায় সূর্যকুমার যাদবরা শেষ পর্যন্ত ট্রফি ছাড়াই উদযাপন করেন শিরোপা।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে রশিদ লতিফ লিখেছেন, ‘এশিয়া কাপ ট্রফি নিতে না চাওয়ায় ভারতীয় ক্রিকেট দলকে নিষেধাজ্ঞা দেওয়া হোক। অন্য কোনো খেলায় হলে এমন সিদ্ধান্তের পরিণতি ভোগ করতে হতো। কিন্তু আইসিসির চেয়ারম্যান থেকে অধিকাংশ কর্তাই ভারতীয়। তাই শাস্তি হবে না। ক্রিকেটের জন্য এটা এক কুৎসিত দিন। দিনের আলোয় ক্রিকেটের স্পিরিটকে হত্যা করা হলো।’

তবে কিছুটা ভিন্ন সুর তুলেছেন শোয়েব মালিক। তার মতে, ভারতীয় খেলোয়াড়দের ওপর চাপ ছিল প্রবল। তিনি বলেন, ‘ট্রফি জেতার পরও হাতে না পাওয়া দুঃখজনক। এখন হয়তো বিষয়টি হালকাভাবে নিচ্ছে তারা। কিন্তু কয়েক বছর পর ভাবতে বাধ্য হবে—এত কষ্ট করে জিতেও ট্রফি হাতে পেলাম না।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার

ভারতকে ক্রিকেট থেকে নিষেধাজ্ঞার দাবি

আপডেট সময় ১২:৩৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫