ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দোহায় হামলার জন্য কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে

এবার কাতারের রাজধানী দোহায় চালানো হামলায় দেশটির একজন নাগরিক নিহত হওয়ার ঘটনায় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির কাছে ক্ষমা চেয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (২৯ সেপ্টেম্বর) এক ফোন কলে ক্ষমা চান নেতানিয়াহু।

এদিকে চলতি মাসের শুরুতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের (হামাস) প্রতিনিধিদলের ওপর ইসরায়েলি বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালালে দোহায় ওই কাতারি নাগরিক নিহত হন।

ফোনালাপে নেতানিয়াহু কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানির কাছে ক্ষমা চান এবং আশ্বাস দেন যে, ভবিষ্যতে ইসরায়েলি বাহিনী কাতারে আর কোনো হামলা চালাবে না।

নেতানিয়াহুর ক্ষমা চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে বলা হয়, কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয়ে ক্ষমা চান ইসরায়েলের প্রধানমন্ত্রী। সূত্র: আল জাজিরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দোহায় হামলার জন্য কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

আপডেট সময় ০১:০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫