ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘শিক্ষকতা সদকায়ে জারিয়া অর্জনের অন্যতম বড় মাধ্যম’-শিক্ষামন্ত্রী ব্রাজিলের বিদায়ের পর আর্জেন্টাইন সমর্থক মাশরাফির আবেগঘন বার্তা ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক বেতনের ১০ শতাংশ গরীবদের জন্য সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী ‘এটাই আমার শেষ বিশ্বকাপ’—বিদায়ের ইঙ্গিত দিলেন রোনালদো খামেনির মরদেহ ইরাকে নেওয়া হচ্ছে কেন? লাল কার্ড দেখার পরও খেলবেন যুক্তরাষ্ট্রের খেলোয়াড়, ফিফাকে ধন্যবাদ ট্রাম্পের ‘ফিলিস্তিনের সমর্থনের কারণেই খামেনিকে হত্যা করা হয়েছে’ ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি চীনকেও কাছে টানছে বাংলাদেশ ইরানি নেতাদের নিশ্চিহ্ন করার হুমকি ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর

বাংলাদেশে নির্বাচনের আন্তর্জাতিক বৈধতা লাগবে, বলেছে ভারত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০৯:৩১ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ২৫০৯ বার পড়া হয়েছে

এবার ভারত বলেছে, বাংলাদেশে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন কেবল অভ্যন্তরীণ বৈধতার জন্য নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বৈধতা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ। দুই দেশের সম্পর্ক বহু পুরোনো, ‘সময় পরীক্ষিত’ এবং তা সাংস্কৃতিক, ভাষাগত, ধর্মীয় ও ঐতিহাসিক বন্ধনে দৃঢ়ভাবে চিহ্নিত। ভারত এই সম্পর্ককে সব সময় ‘জনমুখী’ দৃষ্টিভঙ্গিতে দেখেছে।

সোমবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (সাউথ ব্লক) আয়োজিত বাংলাদেশ কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাব-এর প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতায় আসুক, তার সঙ্গে ভারত কাজ করতে প্রস্তুত। নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য হলে তা দুই দেশের দীর্ঘমেয়াদি সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভারতের এ কর্মকর্তারা উল্লেখ করেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে স্পষ্ট করার উদ্দেশ্যে এবং চলমান পরিস্থিতি সম্পর্কে ভুল বোঝাবুঝি দূর করার জন্য ব্যক্তিগতভাবে বাংলাদেশ সফরও করেছেন। তার মতে, সফরটি ‘খুবই কার্যকর’ ছিল এবং ওই সময়কার পরিস্থিতি সম্পর্কিত অনেক বিষয় পরিষ্কার করতে সাহায্য করেছে।

তিনি বলেন, ভারত-বাংলাদেশের মধ্যে কর্মপদ্ধতিগত বৈঠক নিয়মিত হয়ে আসছে। এসব বৈঠকে সীমান্ত, নদ-নদী, বাণিজ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ঢাকায় ভারতের হাইকমিশনে দীর্ঘদিন ধরে এ ধরনের আলোচনার সুযোগ খোঁজা হয়েছিল। আলোচনার বাস্তবায়ন সম্ভব হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, ভারতে আসা অতিথিরা সফর থেকে ‘ফলপ্রসূ’ অভিজ্ঞতা অর্জন করবেন এবং সবকিছু সঠিকভাবে ‘উপযুক্ত দৃষ্টিকোণ’ থেকে দেখতে সক্ষম হবেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘শিক্ষকতা সদকায়ে জারিয়া অর্জনের অন্যতম বড় মাধ্যম’-শিক্ষামন্ত্রী

বাংলাদেশে নির্বাচনের আন্তর্জাতিক বৈধতা লাগবে, বলেছে ভারত

আপডেট সময় ০২:০৯:৩১ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫