ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে: শেখ হাসিনা কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৩২, জরুরি অবস্থা জারি এক ব্যক্তির পেটে মিলল ১৮০ পেরেক, চুম্বকসহ এক কেজির বেশি নাট-বল্টু! আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের মূল্যবান বন্ধু, দ্রুত সুস্থতা কামনায় প্রধানমন্ত্রীর দোয়া ইরানের হত্যার হুমকি, খাবার বহনের ট্রাকে লুকিয়ে তুরস্ক ছাড়েন ট্রাম্প কোম্পানি আইনে চালু হচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হবে বিশ্ব দেখা যাবে যেসব দেশ থেকে গোলান মালভূমিতে ইসরায়েলের সার্বভৌমত্ব স্বীকার করল কলম্বিয়া ৩৫ বছর পর আবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, ভোটগ্রহণ হবে প্রকাশ্যে বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

যুক্তরাজ্য যুবলীগ নেতা কয়ছর সিলেট থেকে গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪৭:২১ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ৪০২ বার পড়া হয়েছে

যুক্তরাজ্য শাখার যুবলীগ নেতা কয়ছর আহমদ ওরফে হোসাইনকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর বাগবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

কয়ছর আহমদ সিলেটের বাগবাড়ি এলাকার মৃত একরাম উল্লাহর ছেলে।পুলিশ জানায়, তার বিরুদ্ধে আদালতে একটি ফৌজদারি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। ওই পরোয়ানার ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশের একটি দল মধ্যরাতে তার বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সোমবার (৬ অক্টোবর) সকালে আইনি প্রক্রিয়া শেষে কয়ছর আহমদকে আদালতে পাঠানো হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী এডভোকেট তাজ উদ্দিন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে: শেখ হাসিনা

যুক্তরাজ্য যুবলীগ নেতা কয়ছর সিলেট থেকে গ্রেপ্তার

আপডেট সময় ০২:৪৭:২১ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫