ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘শিক্ষকতা সদকায়ে জারিয়া অর্জনের অন্যতম বড় মাধ্যম’-শিক্ষামন্ত্রী ব্রাজিলের বিদায়ের পর আর্জেন্টাইন সমর্থক মাশরাফির আবেগঘন বার্তা ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক বেতনের ১০ শতাংশ গরীবদের জন্য সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী ‘এটাই আমার শেষ বিশ্বকাপ’—বিদায়ের ইঙ্গিত দিলেন রোনালদো খামেনির মরদেহ ইরাকে নেওয়া হচ্ছে কেন? লাল কার্ড দেখার পরও খেলবেন যুক্তরাষ্ট্রের খেলোয়াড়, ফিফাকে ধন্যবাদ ট্রাম্পের ‘ফিলিস্তিনের সমর্থনের কারণেই খামেনিকে হত্যা করা হয়েছে’ ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি চীনকেও কাছে টানছে বাংলাদেশ ইরানি নেতাদের নিশ্চিহ্ন করার হুমকি ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর

পশ্চিম তীরে ফিলিস্তিনিকে লাথি মারায় বরখাস্ত ইসরায়েলি সেনা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

এবার দখলকৃত পশ্চিম তীরের হেবরনের কাছে দুরা শহরে এক ফিলিস্তিনি ব্যক্তিকে বারবার লাথি মারার ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) দুই রিজার্ভ সেনাকে দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) আইডিএফ এক বিবৃতিতে এ তথ্য জানায়।

ভিডিও ফুটেজে দেখা যায়, অভিযুক্ত দুই সেনা বেকারির কর্মী আবদুল হাদি মাশারাকার কাছে গিয়ে তাকে মাটিতে বসতে বলেন। পরে একজন সৈন্য মোবাইল ফোনে কিছু দেখিয়ে তাকে পরপর কয়েকবার লাথি মারেন, আরেকজন পাশে দাঁড়িয়ে থাকেন।

আইডিএফ জানায়, ঘটনাটি তাদের আচরণবিধি ও মূল্যবোধের পরিপন্থী। ‘এই ধরনের আচরণকে সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে,’ বলে আইডিএফ-এর এক বিবৃতিতে উল্লেখ করা হয়। আইডিএফ জানায়, সংশ্লিষ্ট দুই সেনাকে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাদের রিজার্ভ সার্ভিসও স্থগিত করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে সামরিক পুলিশের তদন্ত শুরু হয়েছে।

ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও বসতিস্থাপনকারীদের সঙ্গে ফিলিস্তিনিদের উত্তেজনা বেড়ে যাওয়ার পর থেকে এ ধরনের নির্যাতনের বেশ কয়েকটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে— যার কিছু আবার আইডিএফ সৈন্যদের নিজেরাই ধারণ করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘শিক্ষকতা সদকায়ে জারিয়া অর্জনের অন্যতম বড় মাধ্যম’-শিক্ষামন্ত্রী

পশ্চিম তীরে ফিলিস্তিনিকে লাথি মারায় বরখাস্ত ইসরায়েলি সেনা

আপডেট সময় ০১:৩৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫