ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আগামীকাল ঈদে মিলাদুন্নবীর (স.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বাংলাদেশ-ভারত কেউ বড় বা ছোট নয়, সবাই সমান: দীনেশ ত্রিবেদী নির্বাচন চান না জেলেনস্কি- বললেন, যুদ্ধকালে নির্বাচন ইউক্রেনকে ধ্বংস করে দেবে ট্রান্সফরমার চুরি করতে এসে কাদায় আটকে গেল প্রাইভেট কার, উদ্ধার করতে এসে অচল ট্রাকও ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল নিলামে, বিক্রি হলো প্রায় ৪১ কোটি টাকায় মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে যোগ দেওয়ার আমন্ত্রণ এবার ঘুড়ি উড়ালেই ফিলিস্তিনি শিশুদের ওপর হামলা, এলাকা খালি করাবে ইসরায়েল ছাগল খুঁজতে গিয়ে সোনার সন্ধান, খবর পেয়ে ১০ হাজার মানুষ হাজির হরমুজে নিয়ম না মানলে আটক বা জব্দ করা হবে জাহাজ, হুঁশিয়ারি ইরানের দেশের চাহিদা মিটিয়ে বিশ্বের ১৩২ দেশে বাংলাদেশি ওষুধের দাপট

গর্তে ভরা সড়কে বাড়ছে জনগনের ভোগান্তি, বর্ষায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • ৫৮৬ বার পড়া হয়েছে

জাহিদ শিকদার, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলার অভ্যন্তরীণ ৫২৬ কিলোমিটার সড়কের বেহাল দশা জনজীবনে চরম দুর্ভোগ ডেকে এনেছে। রাস্তার বিভিন্ন স্থানে খোঁয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। এতে যানবাহন চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি সাধারণ মানুষকেও পোহাতে হচ্ছে সীমাহীন ভোগান্তি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, উপজেলার ১৫টি ইউনিয়নে তাদের অধীন মোট সড়কের পরিমাণ প্রায় ২৩ হাজার ৯৫ কিলোমিটার। এর মধ্যে চলাচলের অযোগ্য অবস্থায় রয়েছে ৫২৬ কিলোমিটার সড়ক।

উপজেলার বিভিন্ন এলাকার সড়কগুলোর মধ্যে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে: নাজিরপুর ইউনিয়নের বাংলাবাজার থেকে নাজিরপুর স্কুল, ছয়হিস্যা তাঁতেরকাঠী থেকে রামনগর ব্রীজ (নুরাইনপুর বাজার সংলগ্ন) , নাজিরপুর বাবুল মোল্লা বাড়ী থেকে রামনগর ব্রীজ (নুরাইনপুর বাজার সংলগ্ন), বড় ডালিমা ব্রিজ থেকে ধান্দী বাজার সহ ছয়হিস্যা চৌমুহনী বাজার থেকে রামনগর চৌরাস্তা।

দাসপাড়া ইউনিয়নের ছোট চৌমুহনী-নওমালা ব্রিজ সড়ক

লেঙরা মুন্সির পুল থেকে কাদের সর্দার বাড়ি

সাবেক চেয়ারম্যান নুরু মিয়ার বাড়ি থেকে রশিদের বাড়ি

কাঠের পুল থেকে হুজুরের বাড়ি

বড় চৌমুহনী থেকে ইলিশার খাল

কালাইয়া ইউনিয়নের শিমুলবাগ থেকে কলেজ সড়ক পর্যন্ত

কনকদিয়া-বীরপাশা, কালিশুরী-ধুলিয়া, কালিশুরী-কেশবপুর

* বগা- সাবপুরা, হোগলা-কলতা

•কাছিপাড়া-মান্দারবন, কারখানা
লঞ্চঘাট-পাড়ের বাজার- দরিয়াবাদ

চন্দ্রদ্বীপ ইউনিয়নের বিভিন্ন সড়ক

এইসব সড়কে বিভিন্ন স্থানে পাথর, খোয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় গর্ত। কোথাও কোথাও পানিতে তলিয়ে রয়েছে রাস্তা। যানবাহন চলছে ঝুঁকি নিয়ে, ঘটছে দুর্ঘটনা, এমনকি প্রাণহানিও ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের। এলাকার বাসিন্দা, শিক্ষক-শিক্ষার্থী, চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানান, এই বেহাল সড়ক তাদের শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও জীবনযাত্রাকে চরমভাবে ব্যাহত করছে।

গাড়িচালক মোঃ হাসান বলেন রাস্তায় চলতে গিয়ে তাদের গাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আয় কমে গেছে। বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলে জানা যায়, রাস্তার দুরবস্থার কারণে নিয়মিত স্কুল-কলেজে যাওয়া কষ্টকর হয়ে পড়েছে। ছয়হিস্যা গ্রামের বাসিন্দা অটোচালক কামাল শিকদার জানান, রাস্তায় গর্ত থাকার কারনে নিয়মিত অটো নিয়ে পরে যাই, গাড়ীরও বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়।
সরকারের কাছে সড়ক সংস্কারের দাবিও জানান তিনি।

এ বিষয়ে কথা হলে এলজিইডি বাউফল উপজেলা কার্যালয়ের প্রকৌশলী শ্যামল কুমার গাইন জানান, “বেহাল সড়কগুলোর তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত সংস্কারকাজ শুরু হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আগামীকাল ঈদে মিলাদুন্নবীর (স.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

গর্তে ভরা সড়কে বাড়ছে জনগনের ভোগান্তি, বর্ষায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা

আপডেট সময় ০১:৫৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫