ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারত নামে একটি ছোট দেশ ইসরায়েলের বড় সমর্থক: নেতানিয়াহু মেলোনিকে নিয়ে ট্রাম্পের পোস্টে নতুন বিতর্ক, ‘রেস্ট্রেইনিং অর্ডার’ মন্তব্যে কূটনৈতিক উত্তেজনা আমার সঙ্গে চালাকি চলবে না: নরওয়ের গোলকিপারকে নেইমার হালান্ডের রাতের অদ্ভুত অভ্যাস! মুখে টেপ লাগিয়ে ঘুমান কেন, জানাল বিজ্ঞান পতিত সরকার কোনো প্রকল্পই জনস্বার্থে নেয়নি: বিদ্যুৎমন্ত্রী ব্রাজিলের হারে অসুস্থ তরুণী, হাসপাতালে নিলেন আর্জেন্টিনা সমর্থক ফিফার কাছে লাল কার্ডে নিষিদ্ধ খেলোয়াড়ের জন্য তিনবার ফোন করেছিলেন ট্রাম্প ভারতকে যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে দেখছেন নেতানিয়াহু শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী রোগীকে ১৯০ গ্রাম মাংসের জায়গায় দেওয়া হচ্ছে ৪০, হাতেনাতে ধরলেন এমপি

ত্রিশালে অনলাইন জুয়ার টাকার জন্য পিতামাতাকে হত্যা, ঘাতক ছেলে রাজু আটক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৪৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ৫৭০ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ত্রিশালে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে টাকার লোভে নিজের মা-বাবাকে হত্যা করেছে রিয়াজ হোসেন রাজু (২৮) নামে এক যুবক। বুধবার (৮ অক্টোবর) উপজেলার বইলর ইউনিয়নের বাঁশকুড়ি গ্রামে ঘটে এ হৃদয়বিদারক ঘটনা, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোহাম্মদ আলী (৬২) ও বানু আরা বেগম (৫৫) ছিলেন রাজুর বাবা-মা। কিছুদিন আগে ব্যবসার জন্য কয়েক লাখ টাকা দিলেও রাজু অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়ে এবং টাকার জন্য তাদের ওপর নির্যাতন চালাত। সম্প্রতি টাকার চাপে এক কাঠা জমিও তার নামে লিখে দেন বাবা, তবু রাজুর লোভ থামেনি।

বুধবার সকালে মাকে শ্বাসরোধে হত্যা করে রাজু; রাতে বাড়ি ফেরার পর কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে বাবাকেও। পরে ঘরের বিছানার পাশে মেঝেতে মাটি চাপা দেয় দুজনের মরদেহ।

বৃহস্পতিবার সকালে মেয়েরা বাড়িতে এসে রক্ত দেখতে পেয়ে সন্দেহ করলে রাজু স্বীকার করে, “মেরে ফেলেছি তাদের।” তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ত্রিশাল থানার ওসি মুনসুর আহমেদ বলেন, “অভিযুক্ত রাজু হত্যার কথা স্বীকার করেছে। তার দেওয়া তথ্য অনুযায়ী মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

স্থানীয়দের ভাষায়, রাজুর অনলাইন জুয়ায় আসক্তিই এই ভয়াবহ হত্যার মূল কারণ। মাসখানেক আগে নির্যাতন সইতে না পেরে রাজুর স্ত্রী এক মাসের শিশুকে নিয়ে বাবার বাড়ি চলে গিয়েছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারত নামে একটি ছোট দেশ ইসরায়েলের বড় সমর্থক: নেতানিয়াহু

ত্রিশালে অনলাইন জুয়ার টাকার জন্য পিতামাতাকে হত্যা, ঘাতক ছেলে রাজু আটক

আপডেট সময় ০৮:৪৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫