ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমার সঙ্গে চালাকি চলবে না: নরওয়ের গোলকিপারকে নেইমার হালান্ডের রাতের অদ্ভুত অভ্যাস! মুখে টেপ লাগিয়ে ঘুমান কেন, জানাল বিজ্ঞান পতিত সরকার কোনো প্রকল্পই জনস্বার্থে নেয়নি: বিদ্যুৎমন্ত্রী ব্রাজিলের হারে অসুস্থ তরুণী, হাসপাতালে নিলেন আর্জেন্টিনা সমর্থক ফিফার কাছে লাল কার্ডে নিষিদ্ধ খেলোয়াড়ের জন্য তিনবার ফোন করেছিলেন ট্রাম্প ভারতকে যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে দেখছেন নেতানিয়াহু শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী রোগীকে ১৯০ গ্রাম মাংসের জায়গায় দেওয়া হচ্ছে ৪০, হাতেনাতে ধরলেন এমপি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, ক্রাউন প্রিন্সের চিঠি হস্তান্তর টানা ছয় বিশ্বকাপে শিরোপাহীন থেকে ব্রাজিলের ‘হেক্সা’ পূরণ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৫-এর জন্য মনোনীত সাতক্ষীরার সুদীপ্ত দেবনাথ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ৫০০ বার পড়া হয়েছে

শিশুদের ‘নোবেল’খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৫-এর জন্য মনোনীত হয়েছেন সাতক্ষীরার তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ (১৫)। শিশু সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার ও শিক্ষার প্রসারে কাজের স্বীকৃতিস্বরূপ এই মর্যাদাপূর্ণ মনোনয়ন পেয়েছেন তিনি।

সুদীপ্ত সাতক্ষীরা শহরের কাটিয়া মাস্টারপাড়ার যামিনী কুমার দেবনাথ ও সেজুতি দেবনাথ দম্পতির সন্তান। ২০২৫ সালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে বর্তমানে তিনি সাতক্ষীরা সরকারি কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়ন করছেন।

নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত শিশু সহায়তা ও অ্যাডভোকেসি সংস্থা কিডসরাইটস ফাউন্ডেশন প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে শিশু অধিকার রক্ষায় কাজ করা শিশুদের এই পুরস্কারের জন্য মনোনয়ন দিয়ে থাকে।

গত তিন বছর ধরে উপকূলীয় অঞ্চলে শিশু অধিকার নিয়ে কাজ করছেন সুদীপ্ত। বাল্যবিয়ে, শিশুশ্রম ও শিক্ষাবঞ্চনা রোধে গ্রামীণ ও অনলাইন– দুই মাধ্যমেই তিনি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন। তার উদ্যোগে একাধিক বাল্যবিয়ে প্রতিরোধ হয়েছে এবং বহু পরিবার শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন হয়েছে।

এছাড়া অনলাইন প্ল্যাটফর্মে ওয়েবিনার, ডিজিটাল ক্যাম্পেইন ও মাঠপর্যায়ের কর্মশালার মাধ্যমে শিশু সুরক্ষা, অনলাইন নিরাপত্তা ও শিক্ষায় আগ্রহ বৃদ্ধির উদ্যোগ নিয়েছেন তিনি।

মনোনয়ন প্রসঙ্গে সুদীপ্ত দেবনাথ বলেন, ‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়ে আমি ভীষণ আনন্দিত। শিশুদের নিয়ে কাজ করতে ভালো লাগে। ভবিষ্যতে আরও ব্যাপকভাবে শিশুদের নিয়ে কাজ করে যেতে চাই।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমার সঙ্গে চালাকি চলবে না: নরওয়ের গোলকিপারকে নেইমার

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৫-এর জন্য মনোনীত সাতক্ষীরার সুদীপ্ত দেবনাথ

আপডেট সময় ১০:৪৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫