ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীর পরকীয়ার অভিযোগের পর বিচ্ছেদের ইঙ্গিত দিলেন আবু ত্বহা আদনান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:০৬:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ৩০৯৮ বার পড়া হয়েছে

আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনান-এর ব্যক্তিগত জীবন নিয়ে ফের প্রকাশ্যে মুখ খুলেছেন তাঁর স্ত্রী সাবিকুন নাহার সারাহ। স্বামীর বিরুদ্ধে পরকীয়া ও প্রতিষ্ঠানে নারীদের সঙ্গে অবাধ মেলামেশার অভিযোগ এনে শনিবার (১১ অক্টোবর) সকালে ফেসবুকে একটি বিস্ফোরক পোস্ট দেন তিনি।

স্ত্রীর একের পর এক অভিযোগের পর এবার বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছেন আবু ত্বহা নিজেই। এতে প্রশ্ন উঠেছে—তাহলে কি ভেঙে যাচ্ছে তোহা ও সারাহর সংসার?

এর আগে গত ২ অক্টোবর রাতে একই ধরনের পোস্ট দেন সারাহ, যা নিয়ে তুমুল আলোচনা হয়। তখন আবু ত্বহা অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর মোবাইল ফোন হারিয়ে গিয়েছিল, তাই বিভ্রান্তি হয়েছে। পরে সারাহ সেই পোস্ট মুছে ক্ষমা চান।

পরবর্তীতে তোহা ফেসবুকে লেখেন, “ওয়াল্লাহি আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এমনকি যদি তুমি ইমাম হাসানের কাত্তেলের মতো হতে, তবুও আমি তোমাকে ক্ষমা করতাম। কারণ আমি তোমাকে এক আল্লাহর জন্যই ভালোবাসি।”

তবে ১১ সেপ্টেম্বর ফের নতুন অভিযোগ তোলেন সারাহ। তিনি দাবি করেন, তোহা এক বিমানবালার সঙ্গে সম্পর্ক রেখেছেন এবং তাকেই বিয়ে করতে চান। মন্তব্যে তিনি আরও লেখেন, “আমি কোনো মিথ্যা বলিনি। আগেও নিজের সম্মান বিসর্জন দিয়েছিলাম তোহার সংশোধনের আশায়, কিন্তু ভক্তরা তাকে পরিশুদ্ধ প্রমাণ করতে গিয়ে আমাকে অপমান করছে।”

এই অভিযোগের দুই দিন পর, সোমবার (১৩ অক্টোবর) আবু ত্বহা নিজের ফেসবুকে ‘উপসংহার’ শিরোনামে লেখেন,
“ভুল সত্তায় অন্ধ ভালোবাসার উপযুক্ত প্রতিদানই সম্ভবত আমার প্রাপ্য ছিল। আমি পেয়েছি, মেনেও নিয়েছি। তবে আল্লাহর কসম—আর না।”

তিনি আরও বলেন,
“হে আমার জাতি, শুধু এতটুকু বলতে চাই—আরশের মালিকের কসম, আমাকে একের পর এক মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। কাবার রবের শপথ, আমি জিনাকার নই। মোহাম্মদের রবের কসম, আমি ব্যভিচারী নই। যার হাতে আমার প্রাণ, তার কসম, আমি কোনো পরনারীর সঙ্গে হারাম সম্পর্কে জড়িত নই।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নরওয়ের কাছে ২-১ গোলে ব্রাজিলকে বিদায়

স্ত্রীর পরকীয়ার অভিযোগের পর বিচ্ছেদের ইঙ্গিত দিলেন আবু ত্বহা আদনান

আপডেট সময় ০৮:০৬:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫