ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কর্ণফুলীতে মামার হাত থেকে ১২ বছরের ছাত্রকে তিন ঘণ্টার মধ্যে উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ৪২৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার আজিম হাকিম স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র সাইদুল ইসলাম সায়েম (১২)কে অপহরণের তিন ঘণ্টার মধ্যেই পুলিশ উদ্ধার করেছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১টার দিকে নগরীর কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজার তামাককুন্ডি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার অপহরণকারী আল হাসান খান (২৪) সায়েমের মামা এবং পটিয়ার বড়লিয়া এলাকার বাসিন্দা। সকালে আল হাসান স্কুলে গিয়ে সায়েমের শ্রেণি শিক্ষকের কাছে দাদার মৃত্যুর কথা বলে ছেলেটিকে সাথে নিয়ে যায়। পরে ‘নতুন ব্যাগ কিনে দেওয়ার’ প্রলোভন দেখিয়ে তাকে অপহরণ করে এবং পরিবারের কাছে মেসেঞ্জারে ছবি পাঠিয়ে ৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

পরিবার টাকা পাঠানোর পর বিষয়টি জানাজানি হলে পুলিশের সহযোগিতায় তিন ঘণ্টার মধ্যেই সায়েমকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। কর্ণফুলী থানার অপারেশন অফিসার মো. মিজানুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহৃত ছাত্রকে উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নরওয়ের কাছে ২-১ গোলে ব্রাজিলকে বিদায়

কর্ণফুলীতে মামার হাত থেকে ১২ বছরের ছাত্রকে তিন ঘণ্টার মধ্যে উদ্ধার

আপডেট সময় ০৯:২৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫