ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার লাল কার্ড দেখার পরও ট্রাম্পের হস্তক্ষেপে খেলবেন যুক্তরাষ্ট্রের ফুটবলার! যৌথ সামরিক মহড়ার ঘোষণা দিলো চীন ও রাশিয়া খামেনির শাহাদাতের পেছনে যারা জড়িত তাদের ছাড় নয়: ইরানের সেনাপ্রধান নরওয়ের বিপক্ষে মাঠে নামছেন নেইমার? গোপালগঞ্জ ছাড়া দেশের সব জেলায় জুলাই পদযাত্রা করবে এনসিপি ব্রাজিল ম্যাচের আগে হঠাৎ অসুস্থ নরওয়ের একাধিক ফুটবলার শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের হামলা, চাঁদাবাজি, মারধরের ঘটনায় জাহাজভাঙ্গা শিল্পে তোলপাড়, পুলিশ নির্বিকার: হতাশ শিল্প মালিকরা

যুদ্ধের উসকানি দিয়ে শান্তির প্রতীক হওয়া যায় না: ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

এবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখনোই শান্তির প্রতীক হতে পারেন না, কারণ তিনিই যুদ্ধের উসকানি দিচ্ছেন।

সোমবার (১৩ অক্টোবর) এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি লেখেন, যিনি যুদ্ধ উসকে দেন, তিনি শান্তির মানুষ হতে পারেন না। তিনি অভিযোগ করেন, ট্রাম্প ইসরায়েলি স্বার্থগোষ্ঠীর মিথ্যা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরানবিরোধী প্রচারণা চালাচ্ছেন।

ট্রাম্পের দাবি করেছিলেন, ইরান কয়েক সপ্তাহ দূরে ছিল পারমাণবিক অস্ত্র তৈরির কাছ থেকে— এটিকে মিথ্যা বলে অভিহিত করেন আরাঘচি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নিজস্ব গোয়েন্দা সংস্থাগুলোও এমন কোনো প্রমাণ দেয়নি। ইরানি মন্ত্রী আরও বলেন, ট্রাম্প ইসরায়েলের প্রভাবে মধ্যপ্রাচ্যে নতুন সংঘাত উসকে দিচ্ছেন। সাম্প্রতিক মার্কিন বিমান হামলায় বহু সাধারণ মানুষের মৃত্যু ঘটেছে, যা শান্তির পথে বাধা সৃষ্টি করছে।

আরাঘচি বলেন, একজন মানুষ একই সঙ্গে যুদ্ধের প্রেসিডেন্ট ও শান্তির প্রেসিডেন্ট হতে পারেন না। তিনি স্পষ্ট করে জানান, ইরান সম্মান ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে আলোচনায় আগ্রহী; কিন্তু কোনো হুমকি বা চাপ মেনে নেবে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

যুদ্ধের উসকানি দিয়ে শান্তির প্রতীক হওয়া যায় না: ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১০:৪৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫