ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার লাল কার্ড দেখার পরও ট্রাম্পের হস্তক্ষেপে খেলবেন যুক্তরাষ্ট্রের ফুটবলার! যৌথ সামরিক মহড়ার ঘোষণা দিলো চীন ও রাশিয়া খামেনির শাহাদাতের পেছনে যারা জড়িত তাদের ছাড় নয়: ইরানের সেনাপ্রধান নরওয়ের বিপক্ষে মাঠে নামছেন নেইমার? গোপালগঞ্জ ছাড়া দেশের সব জেলায় জুলাই পদযাত্রা করবে এনসিপি ব্রাজিল ম্যাচের আগে হঠাৎ অসুস্থ নরওয়ের একাধিক ফুটবলার শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের হামলা, চাঁদাবাজি, মারধরের ঘটনায় জাহাজভাঙ্গা শিল্পে তোলপাড়, পুলিশ নির্বিকার: হতাশ শিল্প মালিকরা

ব্রাহ্মণবাড়িয়ায় সেনা অভিযানে অবৈধ এয়ারগান ও সাড়ে তিন হাজার রাউন্ড গুলি উদ্ধার, একজন আটক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৫৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৩০১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুলতানপুরে সেনাবাহিনীর এক অভিযানে অবৈধ বিদেশি এয়ারগান ও সাড়ে তিন হাজার রাউন্ড গুলি উদ্ধারসহ গাজী শাহীন আলী (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়া আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ইমরান মাসুম সাব্বিরের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে হালকাটা গ্রামের গাজী আহম্মেদ আলীর ছেলে শাহীনকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে শাহীনের বাড়ি থেকে ভারতীয় তৈরি ৪.৫ মি.মি. মডেলের একটি এয়ারগান ও ৩৫০০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

অভিযান চলাকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে শাহীন প্রথমে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেন। পরে তল্লাশি জোরদার করলে সুকৌশলে লুকানো অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় সেনা অভিযানে অবৈধ এয়ারগান ও সাড়ে তিন হাজার রাউন্ড গুলি উদ্ধার, একজন আটক

আপডেট সময় ০৭:৫৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫