ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশ দোকানে ডাকাতি: প্রধান আসামি মামুন গ্রেফতার মেসির প্রশংসায় বিনয়ী মেদিনা, বললেন—‘অধিনায়কের জন্য জীবন দিতেও প্রস্তুত’ অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি

হোম অব ক্রিকেটেও ব্যর্থ টাইগাররা: দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে ২০৭ রানে থামল বাংলাদেশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:১৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যর্থতার পরিচয় দিল বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন দল ৫০ ওভারও খেলতে পারেনি—দুই বল বাকি থাকতেই অলআউট ২০৭ রানে।

নতুন কিউরেটর টমি হেমিংয়ের তৈরি কালো মাটির উইকেট নিয়ে আগেই ছিল নানা আলোচনা। কিন্তু ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। পুরো ইনিংসে ৩০০ বলের মধ্যে বাংলাদেশ খেলেছে ২৯৮ বল, যার মধ্যে ১৮৩টি ডট! অর্থাৎ ৬১.৪১ শতাংশ বলেই রান আসেনি।

মাত্র ১১৫ বলে এসেছে সব রান—এর মধ্যে বাউন্ডারি ১৬টি, ছক্কা মাত্র ৩টি (শেষ দিকে রিশাদ হোসেন ও তানভীরের ব্যাট থেকে)।

উল্লেখ্য, ওয়ানডে ইতিহাসে প্রথমে ব্যাটিং করে ২০৭ বা তার কম রান করে বাংলাদেশ জিতেছে মাত্র তিনবার। সবচেয়ে কম রানে জয় এসেছিল ২০১০ সালের ১৭ অক্টোবর, নিউজিল্যান্ডের বিপক্ষে এই মিরপুরেই—সেদিন ১৭৪ রানে জিতে ম্যাচসেরা হয়েছিলেন রুবেল হোসেন, ৪ উইকেট নিয়ে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

হোম অব ক্রিকেটেও ব্যর্থ টাইগাররা: দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে ২০৭ রানে থামল বাংলাদেশ

আপডেট সময় ০৭:১৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫