ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্রাজিলে খেলার অফার পেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা ব্রাজিলের জয়ে থ্রি-পিস পরে নাচ করায় বিএনপি নেতা বহিষ্কার নরওয়ের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ জামায়াতে ইসলামীর ২ নেতা বহিষ্কার ‘যুক্তরাষ্ট্রের স্বপ্ন ফিরে এসেছে’, স্বাধীনতা দিবসের ভাষণে ট্রাম্প বিশ্বকাপ স্বপ্ন শেষ, তবু হাসছে কেপ ভার্দে; ঘরে ফিরলো বিপুল টাকা নিয়ে হালান্ড-পরীক্ষার আগে সুখবর পেল ব্রাজিল খামেনির জানাজায় কুরআনের আয়াত দিয়ে চার দেশকে যে বার্তা দিল ইরান ছুটি না দেওয়ায় প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধে ‘আটটি যুদ্ধ থামিয়েছি, তবু নোবেল পেলাম না’—হাস্যরসে ট্রাম্পের আক্ষেপ

ঢাকা বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ফ্লাইওভারে মোটরসাইকেলও আগুনে ঝলসে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ফ্লাইওভারের ওপর একটি মোটরসাইকেলে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছে।
ফায়ার সার্ভিস জানায়, আশপাশের সব ইউনিট কার্গো ভিলেজে চলা আগুন নেভাতে ব্যস্ত থাকায় মোটরসাইকেলের আগুন নিয়ন্ত্রণে কোনো ইউনিট পাঠানো সম্ভব হয়নি।

এর আগে দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট, সেনা, নৌ ও বিমানবাহিনী মিলিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএইএবি) সভাপতি কবির আহমেদ জানিয়েছেন, অগ্নিকাণ্ডে বিলিয়ন ডলারের বেশি ক্ষতি হতে পারে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ হাজার কোটি টাকা ধরা হচ্ছে। ওয়্যারহাউজ ও একটি এয়ার এক্সপ্রেস সম্পূর্ণ পুড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, অব্যবস্থাপনা ও নিরাপত্তা ঘাটতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তারা জানিয়েছেন, এটি অসতর্কতা নাকি অবহেলা—তাও খতিয়ে দেখা জরুরি।

একই দিনে ফ্লাইওভারে মোটরসাইকেলে আগুন লাগার ঘটনা আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলে খেলার অফার পেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

ঢাকা বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ফ্লাইওভারে মোটরসাইকেলও আগুনে ঝলসে

আপডেট সময় ০৯:৩৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫