ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার দুপুর আড়াইটার দিকে আগুন লাগে। রাত সাড়ে ৮টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ঢাকা কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানিয়েছেন, আগুন নেভাতে ৩৭টি ইউনিট কাজ করছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, অগ্নি নির্বাপণে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন, বিমান বাহিনী, সেনাবাহিনী এবং নৌবাহিনীর ফায়ার ইউনিট সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। বেবিচকের সহকারী পরিচালক মোহাম্মদ কাউছার মাহমুদ বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট সকল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে।

ডেস্ক রিপোর্ট 

























