ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্রাজিলে খেলার অফার পেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা ব্রাজিলের জয়ে থ্রি-পিস পরে নাচ করায় বিএনপি নেতা বহিষ্কার নরওয়ের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ জামায়াতে ইসলামীর ২ নেতা বহিষ্কার ‘যুক্তরাষ্ট্রের স্বপ্ন ফিরে এসেছে’, স্বাধীনতা দিবসের ভাষণে ট্রাম্প বিশ্বকাপ স্বপ্ন শেষ, তবু হাসছে কেপ ভার্দে; ঘরে ফিরলো বিপুল টাকা নিয়ে হালান্ড-পরীক্ষার আগে সুখবর পেল ব্রাজিল খামেনির জানাজায় কুরআনের আয়াত দিয়ে চার দেশকে যে বার্তা দিল ইরান ছুটি না দেওয়ায় প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধে ‘আটটি যুদ্ধ থামিয়েছি, তবু নোবেল পেলাম না’—হাস্যরসে ট্রাম্পের আক্ষেপ

গাজীপুরে চোর সন্দেহে গণপিটুনিতে কিশোরের মৃত্যু, এলাকায় মহাসড়ক অবরোধ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ২৯২ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরের গাছা থানার বোর্ড বাজারে চোর সন্দেহে গণপিটুনিতে গুরুতর আহত ১৬ বছর বয়সী হাসান মাহমুদ শনিবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত হাসান চাঁদপুর সদরের বিশ্বনন্দী এলাকার কবির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ৮ অক্টোবর ভোরে মোবাইল ফোন চুরির সন্দেহে কয়েকজন তাকে মারধর শুরু করলে আশপাশের লোকজনও যোগ দেয়। গুরুতর আহত অবস্থায় হাসানকে প্রথমে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ও উত্তরা আরএমসি হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসানের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান, যা তীব্র যানজট সৃষ্টি করে। পরে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে মহাসড়ক মুক্ত করে।

গাছা থানার ওসি আমিরুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি।

আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে ২২ আগস্ট পর্যন্ত দেশে গণপিটুনিতে ১১৭ জন নিহত হয়েছেন। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সেপ্টেম্বর প্রতিবেদনে বলা হয়েছে, শুধু সেপ্টেম্বরে ২৪ জন গণপিটুনিতে নিহত হয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলে খেলার অফার পেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

গাজীপুরে চোর সন্দেহে গণপিটুনিতে কিশোরের মৃত্যু, এলাকায় মহাসড়ক অবরোধ

আপডেট সময় ১১:০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫