ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘আটটি যুদ্ধ থামিয়েছি, তবু নোবেল পেলাম না’—হাস্যরসে ট্রাম্পের আক্ষেপ হলফনামায় ছিল ৩১ শতাংশ জমি, প্রতিমন্ত্রী হওয়ার তিন মাসেই সম্পদ বেড়েছে ৮ গুণ ফেস দ্যা পিপলের সম্পাদক-রিপোর্টারের বিরুদ্ধে মামলা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না: মিশরের প্রেসিডেন্ট ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর নেয়া সেই অভিযুক্ত গ্রেপ্তার শিশুর পাইলসের চিকিৎসা নিতে গিয়ে জানাজানি হলো ধর্ষণের ঘটনা ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম: ট্রাম্প প্রেস ও মিডিয়া কমিটির নতুন নেতৃত্বে তাসনোভা মাহবুব সালাম

বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল যুবকের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ৫৪১ বার পড়া হয়েছে

এবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সারোয়ার হোসেন রাব্বি নামে এক যুবক বিদেশে যেতে ঋণ না পেয়ে ক্ষোভে মাইক ভাড়া করে গালাগাল করেছেন। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে তিনি মাইক ভাড়া করে অশালীন ভাষায় গালাগাল করেন এবং নিজেই ভিডিও করে ফেসবুকে পোস্ট করেন। মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে রাব্বি বলেন, গত তিন-চার মাস ধরে সৌদি যাওয়ার চেষ্টা করেও ১ লাখ টাকা না থাকায় যেতে পারছেন না। বিভিন্ন সমিতির কাছে ঋণের আবেদন করেও সহযোগিতা পাইনি। তিনি বলেন, এলাকার কিছু লোক সমিতির সদস্যদের কাছে তার সম্পর্কে নেতিবাচক কথা বলে লোন বন্ধ করে দেন।

রাব্বি ভিডিওতে আর বলেছেন, আমার কাছে কেউ ১ টাকা পাবে না, কারও টাকা মেরে খাইনি, কারও ক্ষতি করিনি। তবুও সবাই আমার পথে বাধা দিচ্ছে। এর আগেও এলাকার কিছু মানুষের কারণে দুবার তার ভিসা নষ্ট হয়েছে। এবারও সৌদির ভিসা ও মেডিকেলের মেয়াদ ৩০ অক্টোবর শেষ হবে। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিতে গেলে তাকে ২৫ হাজার টাকা ঘুষ চাওয়া হয়। ভিডিওতে তার সঙ্গে কয়েকজন স্থানীয় যুবকও ছিলেন।

এরপর নিজের ফেসবুক পোস্টের ক্যাপশনে তিনি দুঃখ প্রকাশ করে লেখেন, প্রথমেই ক্ষমা চাইছি, আমি অনেক খারাপ ভাষায় গালাগাল করেছি। কেন করেছি, সেই কষ্টটা একটু শুনুন। তিনি জানান, তার এক ছোট ছেলে আছে এবং পরিবারের ভবিষ্যৎ গড়ার জন্য তিনি বিদেশে যেতে চান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘আটটি যুদ্ধ থামিয়েছি, তবু নোবেল পেলাম না’—হাস্যরসে ট্রাম্পের আক্ষেপ

বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল যুবকের

আপডেট সময় ০৩:৩৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫