ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হলফনামায় ছিল ৩১ শতাংশ জমি, প্রতিমন্ত্রী হওয়ার তিন মাসেই সম্পদ বেড়েছে ৮ গুণ ফেস দ্যা পিপলের সম্পাদক-রিপোর্টারের বিরুদ্ধে মামলা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না: মিশরের প্রেসিডেন্ট ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর নেয়া সেই অভিযুক্ত গ্রেপ্তার শিশুর পাইলসের চিকিৎসা নিতে গিয়ে জানাজানি হলো ধর্ষণের ঘটনা ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম: ট্রাম্প প্রেস ও মিডিয়া কমিটির নতুন নেতৃত্বে তাসনোভা মাহবুব সালাম ব্রাজিলের জয়ে থ্রি-পিস পরে নাচলেন বিএনপি নেতা

কুষ্টিয়া সরকারি কলেজে শিক্ষক পিটুনি: ছাত্রদল কর্মীদের হামলায় আশিকুরের মাথায় ১৬ সেলাই

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫২:০০ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ৯০৩ বার পড়া হয়েছে

কুষ্টিয়া সরকারি কলেজে ছাত্রদল নেতাকর্মীদের বেধড়ক পিটুনিতে গুরুতর আহত হয়েছেন আশিকুর রহমান (২৮) নামের এক যুবক, যিনি স্থানীয় ইকোনমিকস হাব কোচিং সেন্টারের শিক্ষক। রোববার দুপুরে কলেজ ক্যাম্পাসে লিফলেট বিতরণের সময় এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আশিকুর রহমান কোচিংয়ের লিফলেট বিতরণ করছিলেন। এ সময় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শিমুল হোসেনের অনুসারী রাফির নেতৃত্বে কয়েকজন তাঁকে লিফলেট বিতরণে বাধা দেন। কথা কাটাকাটির একপর্যায়ে হামলাকারীরা ইট ও লাঠি দিয়ে আশিকুরের মাথায় আঘাত করেন। পরে তিনি রিকশায় উঠলে সেখানেও তাঁকে আরেক দফা মারধর করা হয়।

সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাঁর মাথায় ১৬টি সেলাই দেন। বর্তমানে তিনি বাসায় চিকিৎসাধীন।

আশিকুর বলেন, “লিফলেট বিতরণের সময় ছাত্রদলের কিছু ছেলে অকারণে আমাকে বাধা দেয়। ভদ্রভাবে কথা বলতেই তারা হঠাৎ আক্রমণ করে।”

এদিকে ছাত্রদল নেতা শিমুল হোসেন দাবি করেছেন, “আমি মারামারি থামাতে গিয়েছিলাম। রাফি আগে ছাত্রলীগ করত, এখন তার সঙ্গে আমাদের সম্পর্ক নেই।”

জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির হোসেন বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।”

কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, কলেজে রাফির নিয়ন্ত্রণে একটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে, যারা প্রায়ই ছাত্র ও শিক্ষকদের ওপর হামলা চালায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হলফনামায় ছিল ৩১ শতাংশ জমি, প্রতিমন্ত্রী হওয়ার তিন মাসেই সম্পদ বেড়েছে ৮ গুণ

কুষ্টিয়া সরকারি কলেজে শিক্ষক পিটুনি: ছাত্রদল কর্মীদের হামলায় আশিকুরের মাথায় ১৬ সেলাই

আপডেট সময় ০৮:৫২:০০ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫