ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নরওয়ের বিপক্ষে ৯০ মিনিট খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি মরক্কোর কাছে ৩-০ গোলে হারল কানাডা মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল, গণরায় বাস্তবায়নের দাবি পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নেইমার: আনচেলত্তি ৩ মিনিটে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ ডাকার কারণ জানালেন কৃষি কর্মকর্তা যাদের ডাকে সন্তান মারা গেলো তারাই খোঁজ নেয় নাই: জুলাই শহীদের মা স্বপ্নের নেতা তারেক রহমানের বাংলাদেশ গড়ব আমরা: মির্জা ফখরুল ‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’ বলার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির আমাকে থামাতে চাইলে মেরে ফেলতে হবে: মমতা যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু : বিরোধীদলীয় নেতা

ভৈরবকে জেলা ঘোষণা না করায় ট্রেন আটকে মুহুর্মুহু পাথর ছুড়ল বিক্ষোভকারীরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে

এবার কিশোরগঞ্জের ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেলওয়ে জংশন অবরোধ করেছেন আন্দোলনকরীরা। তারা লাল কাপড় ও ব্যানার হাতে নিয়ে ‘ভৈরবকে জেলা চাই’ স্লোগান দিতে থাকেন। এ সময় বিক্ষোভকারী উপকূল এক্সপ্রেস ট্রেনে মুহুর্মুহু পাথর ছুড়লে এক যাত্রী আহত হয়।

আজ সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় শহরের ভৈরব রেলওয়ের স্টেশনে প্লাটফর্মে অবস্থান নিয়ে ঢাকা-চট্রগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-কিশোরগঞ্জ রোডের রেল যোগাযোগ বন্ধ করে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। এ সময় উপকূল এক্সপ্রেস ট্রেন আটকে ব্যাডমিন্টন খেলে আন্দোলনকারীরা। পরে ১১টা ৪২ মিনিটে ট্রেনটি ছেড়ে যায়। বর্তমানে চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে ট্রেন আটকে মুহুর্মুহু পাথর ছুড়ল বিক্ষোভকারীরা প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনকে ভৈরব রেলওয়ের স্টেশনে আটকে দেয় আন্দোলনকারীরা। এতে রেলের যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে। প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট যাবৎ ট্রেনটি আটকে রাখে বিক্ষোভকারীরা।
ট্রেন আটকে মুহুর্মুহু পাথর ছুড়ল বিক্ষোভকারীরা

আন্দোলনে ভৈরব-কুলিয়ারচরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নেতাকর্মী এবং স্কুল-কলেজের শিক্ষার্থী ও সুশীল সমাজের লোকজন অংশ নেয়।
এ বিষয়ে ভৈরব রেলওয়ের থানার ওসি সাঈদ আহমেদ জানান, উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলার ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের নির্দেশনা পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নরওয়ের বিপক্ষে ৯০ মিনিট খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

ভৈরবকে জেলা ঘোষণা না করায় ট্রেন আটকে মুহুর্মুহু পাথর ছুড়ল বিক্ষোভকারীরা

আপডেট সময় ০২:২৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫