ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নরওয়ের বিপক্ষে ৯০ মিনিট খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি মরক্কোর কাছে ৩-০ গোলে হারল কানাডা মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল, গণরায় বাস্তবায়নের দাবি পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নেইমার: আনচেলত্তি ৩ মিনিটে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ ডাকার কারণ জানালেন কৃষি কর্মকর্তা যাদের ডাকে সন্তান মারা গেলো তারাই খোঁজ নেয় নাই: জুলাই শহীদের মা স্বপ্নের নেতা তারেক রহমানের বাংলাদেশ গড়ব আমরা: মির্জা ফখরুল ‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’ বলার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির আমাকে থামাতে চাইলে মেরে ফেলতে হবে: মমতা যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু : বিরোধীদলীয় নেতা

ইসকন মন্দিরের সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ২৭০৮ বার পড়া হয়েছে

এবার বগুড়া শহরে ইসকন মন্দিরের সামনে হাবিবুর রহমান খোকন (৩৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত সোয়া ৮টার দিকে শহরের সেউজগাড়ি পালপাড়া এলাকায় ইসকন মন্দিরের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। হামলায় বাঁধন (২৬) নামে একজন গুরুতর আহত হয়েছেন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে দুটি মোটরসাইকেল, মাথার টুপি ও দুই জোড়া স্যান্ডেল পাওয়া গেছে।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ ও কারা ঘাতক- সে ব্যাপারে কিছু জানা যায়নি। লাশ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত হাবিবুর রহমান খোকন বগুড়া শহরের মালতিনগর দক্ষিণপাড়ার কামাল হোসেনের ছেলে। তিনি আগে শহরের কানুচগাড়ি এলাকায় হোটেল ব্যবসা করতেন। বর্তমানে ইট, বালুর ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। আহত তার সঙ্গী বাঁধন বগুড়া শহরের মালতিনগর এলাকার মৃত আবদুর রশিদের ছেলে।

সোমবার রাত সোয়া ৮টার দিকে দুর্বৃত্তরা সাতমাথা-তিনমাথা সড়ক থেকে হাবিবুর রহমান খোকন ও তার সঙ্গী বাঁধনকে শহরের সেউজগাড়ি পালপাড়ায় ইসকন মন্দিরের সামনে নিয়ে যায়। সেখানে তারা ধারাল অস্ত্র দিয়ে খোকনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে ঘটনাস্থলে তিনি মারা যান। এছাড়া তারা বাঁধনকে মারধর করলে তার পা ভেঙে যায়। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠায়।

ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই লালন হোসেন জানান, আহত বাঁধনকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত খোকনের লাশ মর্গে রাখা হয়েছে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে কারা জড়িত সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নরওয়ের বিপক্ষে ৯০ মিনিট খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

ইসকন মন্দিরের সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০২:৪২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫