ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াতের এমপির গাড়িতে হামলা: বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার পাকিস্তানের নিজস্ব প্রযুক্তির ইলেক্ট্রো-অপটিক্যাল স্যাটেলাইট উৎক্ষেপণ চট্টগ্রামে যুবদল কর্মীকে গুলি কনটেন্ট ক্রিয়েটর হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার সমন্বয়কের কাছে চাঁদা দাবি ও জমি দখলের চেষ্টা হুইলচেয়ারে ট্রাইব্যুনালে এসে দীপু মনির সঙ্গে সাক্ষাৎ করলেন অসুস্থ স্বামী অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে গুলি: আটক সন্দেহভাজনের পরিচয় শনাক্ত মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ, পূর্বাভাস আইএমএফ’র ফেসবুকে লেখালেখি নিয়ে কুড়িগ্রামে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৬

শেখ হাসিনার আমলে হওয়া সব নির্বাচনকে অবৈধ ঘোষণার দাবি এনসিপির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ৩২১ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত সব নির্বাচনকে আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণার দাবি জানিয়েছে।

শনিবার (২৪ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

তিনি বলেন, “প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আমরা স্পষ্টভাবে বলেছি—শেখ হাসিনার আমলে অনুষ্ঠিত সব নির্বাচন ছিল ফ্যাসিবাদী পদ্ধতির মাধ্যমে পরিচালিত। এসব নির্বাচনে ডামি প্রার্থী ছিল, প্রকৃত বিরোধী দলগুলো নির্বাচন বর্জন করেছিল। এখন আদালতে এসব নির্বাচন নিয়ে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা চাই, অতীতের সব নির্বাচনকে আইনগতভাবে অবৈধ ঘোষণা করা হোক।”

নাহিদ ইসলাম আরও বলেন, “একটি রাজনৈতিক দল হিসেবে আমরা বর্তমান নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে পারছি না। তাই আমরা কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের দাবি জানিয়েছি।”

তিনি বলেন, “আমরা ‘জুলাই সনদ’ প্রসঙ্গে কথা বলেছি। জুলাই মাসের মধ্যেই সনদ আসবে—এ বিষয়ে আমাদের আশ্বস্ত করা হয়েছে। এছাড়াও, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং সার্বিক রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখার ওপর জোর দিয়েছি। গণপরিষদ ও আইনসভা নির্বাচনের দাবি জানিয়েছি।”

বৈঠকে এনসিপির প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

দলটির পক্ষ থেকে রাজনৈতিক সংস্কার, সুষ্ঠু নির্বাচন ও আইনগত জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াতের এমপির গাড়িতে হামলা: বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

শেখ হাসিনার আমলে হওয়া সব নির্বাচনকে অবৈধ ঘোষণার দাবি এনসিপির

আপডেট সময় ১২:০৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫