ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অপরাধ ঘটলেই গ্রেপ্তার হচ্ছে, এটাই সরকারের কৃতিত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরের ঘটনায় দ্রুত সময়ে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে বাংলাভাষী মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের ওপর নির্যাতন নিয়ে জাতিসংঘের কড়া বার্তা সব হারানো জহুরার ঘর এখন জরাজীর্ণ যাত্রীছাউনি ইসরায়েলকে স্বীকৃতি দিলেই পারমাণবিক প্রযুক্তি পাবে সৌদি আরব: ট্রাম্প মাঠের মধ্যেই ভারত-শ্রীলঙ্কার খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি গণ’হ*ত্যা’র ৯ বছর পরও যে কারণে মিয়ানমারে ফিরতে চান তারা ইসলামাবাদে হাসপাতালে আগুন, পুড়ে  প্রাণ গেল ১৫ নবজাতকের ভারতের ৪ প্রতিষ্ঠান ও ৩ নাগরিকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ট্রাম্পের শুল্কের জবাবে যুক্তরাষ্ট্রের পণ্যে কানাডার ৫০% ‘ডলার-ফর-ডলার’ পাল্টা শুল্ক

ঢাবি জাতীয় ছাত্রশক্তির কমিটি ঘোষণা, বাদ কাদের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ৪২৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) পুনর্গঠনের মাধ্যমে প্রকাশিত কেন্দ্রীয় কমিটির পর জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে রয়েছেন ডাকসু নির্বাচনে বাগছাসের প্যানেলে স্থান না পাওয়া তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী। সাধারণ সম্পাদক আল আমিন সরকার ও সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মো. সাইফুল্লাহ। তবে এ কমিটিতে বাগছাসের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদেরকে রাখা হয়নি।

আজ শুক্রবার (৩১ অক্টোবর) সংগঠনের সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের পুনর্গঠনের মাধ্যমে প্রকাশিত জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ কমিটি অনুমোদিত হলো।

এর আগে পুনর্গঠনের মাধ্যমে প্রকাশিত জাতীয় ছাত্রশক্তির ৪ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে রয়েছেন বাগছাসের সদস্যসচিব জাহিদ আহসান। সাধারণ সম্পাদক হয়েছেন বাগছাসের আহ্বায়ক আবু বাকের মজুমদার। কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম (উত্তরাঞ্চল) ও মহির আলম (দক্ষিণাঞ্চল)।

বিজ্ঞপ্তিতে তারা জানায়, বালাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের পুনর্গঠনের মাধ্যমে প্রকাশিত জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটি গঠিত হলো। আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হবে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী দলের প্যানেলে স্থান না পেয়ে স্বতন্ত্র সহসাধারণ সম্পাদক পদে নির্বাচন করেছেন। নির্বাচনে তিনি বাগছাসের অন্যান্য প্রার্থীদের তুলনায় বেশি ভোট পেয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অপরাধ ঘটলেই গ্রেপ্তার হচ্ছে, এটাই সরকারের কৃতিত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবি জাতীয় ছাত্রশক্তির কমিটি ঘোষণা, বাদ কাদের

আপডেট সময় ১২:৩৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫