ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মোদির মন্ত্রিসভায় এক সদস্যের পদত্যাগ ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ‘গুলি চালিয়েও অস্বীকার’, মোদি সরকারের বিরুদ্ধে প্রমাণ তুলে ধরলেন রাহুল মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২ মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত স্কুলছাত্র নিজেরই ছেলে পদত্যাগের পরও আজীবন পেনশনসহ রাষ্ট্রীয় নানা সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আন্দোলনরত তরুণদের সঙ্গে ইনস্ট্রাগ্রামে যুক্ত হতে মন্ত্রীদের নির্দেশনা মোদির রাষ্ট্রপতির পদত্যাগপত্রের ভাষা ‘অস্বাভাবিক’: সন্দেহ শিশির মনিরের পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রভনীত সিং সাহাবুদ্দিনের চিকিৎসা দেশেই সম্ভব: ডা. শফিক

মেট্রোরেলের নকশায় ত্রুটি থাকতে পারে: ডিএমটিসিএল পরিচালক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪০:২৯ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

এবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক ফারুক আহমেদ জানিয়েছেন, মেট্রোরেলের নকশায় ত্রুটি থাকতে পারে। আজ সোমবার (৩ নভেম্বর) মেট্রোরেল প্রকল্প ও এর পরিচালনা সংক্রান্ত সার্বিক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ফারুক আহমেদ বলেন, ‘গত বছর দুর্ঘটনার পর আমরা সরেজমিন ও ড্রোনের মাধ্যমে পরিদর্শন করেছি। দুই মাস আগে আবারও পর্যালোচনা করি। আমাদের প্রধান লক্ষ্য নিরাপত্তা নিশ্চিত করা। তবে নকশাগত ভুল, নিম্নমানের উপকরণ ব্যবহার বা কাজ বুঝে না নেওয়ার মতো কারণেও দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্তের পরই নিশ্চিতভাবে বলা যাবে।’

তিনি আরও বলেন, ‘কাজ বুঝে নেওয়ার দায়িত্ব ছিল কনসালটেন্সি প্রতিষ্ঠানের। অদক্ষতার কারণে সেখানে ঘাটতি থাকতে পারে।’ লাইন-১ প্রকল্পে প্রকল্প পরিচালক না থাকার বিষয়টি স্বীকার করে ফারুক আহমেদ বলেন, ‘দ্রুতই আরও চার থেকে পাঁচজন প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হবে। আমরা স্মার্ট ফাইন্যান্সিংয়ের দিকে যাচ্ছি, স্থানীয়দের গুরুত্ব দিয়েই কাজ এগিয়ে নিচ্ছি।’

তিনি রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনকে মেট্রোরেল পিলারে পোস্টার না লাগানোর আহ্বান জানান। তার ভাষায়, ‘পিলারে পোস্টার লাগালে ফিজিক্যাল ফাটল বা ক্র্যাক বোঝা কঠিন হয়ে যায়। এতে ঝুঁকি বেড়ে যায়।’ ডিএমটিসিএল পরিচালক বলেন, ‘আমাদের বিনিয়োগের পরিমাণ অনুযায়ী মেট্রোরেল বিশ্বের সেরাদের কাতারে থাকার কথা। কিন্তু বর্তমান পরিস্থিতি হতাশাজনক। যারা অনিয়ম করেছে বা কাজ বুঝে নিয়েছে, তাদের অবশ্যই আইনের আওতায় আনা উচিত। সরকারের তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করি।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মোদির মন্ত্রিসভায় এক সদস্যের পদত্যাগ

মেট্রোরেলের নকশায় ত্রুটি থাকতে পারে: ডিএমটিসিএল পরিচালক

আপডেট সময় ১২:৪০:২৯ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫