ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

ঢাকা-১২ আসন থেকে দাঁড়াতে পারেন উপদেষ্টা আসিফ মাহমুদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ৫১৪ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলে ঢাকা-১২ থেকে দাঁড়াবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (৩ নভেম্বর) একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। আসিফ মাহমুদ বলেন, নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে নির্বাচনে অংশগ্রহণ করলে ঢাকা-১২ তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, শেরেবাংলা নগর আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করবো।

এর আগে গত ১২ আগস্ট যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ঠিকানা-এর ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ অনুষ্ঠানে আসিফ মাহমুদ জানিয়েছিলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই উপদেষ্টা পদ ছাড়বেন তিনি। ওই অনুষ্ঠানে আসিফ মাহমুদ বলেন, ‘২০১৮ সাল থেকে আমি রাজনীতিতে যুক্ত। রাজনীতিতে আছে, এমন কারো নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয়। তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাব।’

এছাড়া, ১৪ আগস্ট সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেছিলেন, ‘যাদেরই রাজনীতি ও নির্বাচন করার ইচ্ছা আছে, সবারই তফসিলের আগে পদত্যাগ করা উচিত। আমি নির্বাচন করার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। তবে সিদ্ধান্ত নিলে অবশ্যই তফসিলের আগে পদ ছাড়বো।’ এনসিপিতে যোগ দিচ্ছেন কি না জানতে চাইলে আসিফ মাহমুদ বলেছিলেন, ‘এনসিপিতেই যাচ্ছি বিষয়টা এমন না, আমি পদত্যাগ করলে নানান বিষয়ে চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নেবো।’

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। এ লক্ষ্যে আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (ইসি)।এদিকে, এরই মধ্যে ২৩৭টি আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করেছে বিএনপি। এ ছাড়াও কয়েকটি আসনে এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকাও জানা গেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুবলীগ নেতার বাড়িতে অভিযানে যাওয়ায় পুলিশকে শাসালেন বিএনপি নেতা

ঢাকা-১২ আসন থেকে দাঁড়াতে পারেন উপদেষ্টা আসিফ মাহমুদ

আপডেট সময় ১০:৪৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫