ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ, দায়িত্ব পেলেন সরকারি কর্মকর্তারা রাজধানীতে এক লরি চাপা দিলো কয়েকটি গাড়িকে, নিহত ২ সরকার পতন চাই না, আমরা চাই সরকার যেন ফ্যাসিস্ট হয়ে না ওঠে: মামুনুল অনেকে ২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলে ব্যাকুল: মুক্তিযুদ্ধ মন্ত্রী সম্পত্তি ভাগের পর মায়ের ঠাঁই হলো জরাজীর্ণ ঘরে, পায়ে শিকল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রয়াত প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর ছাত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ, তোপের মুখে পুলিশি পাহারায় স্কুল ছাড়লেন প্রধান শিক্ষক দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী শিশু হত্যা মামলায় জামিনে বেরিয়ে গৃহকর্ত্রীকে খুন, কে এই লাইলী অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে বাধা, ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

রাঙ্গাবালীতে নিখোঁজের ১০ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:২৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ১০৯০ বার পড়া হয়েছে

মোঃনয়ন ইসলাম মানজার রাঙ্গাবালী (পটুয়াখালী)

উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে নিখোঁজের ১০ দিন পর আবদুর রহিম সরদার (৮০) নামের এক বৃদ্ধের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে খালের পাড় থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আবদুর রহিম সরদার ১০ দিন আগে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি। রবিবার স্থানীয়রা ইউনিয়নের একটি খালের পাড়ে কঙ্কালের কিছু অংশ পড়ে থাকতে দেখেন এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পরিবার সদস্যরা সেটি আবদুর রহিম সরদারের কঙ্কাল বলে শনাক্ত করেন।

এ বিষয়ে ছোটবাইশদিয়া ইউপি চেয়ারম্যান (কামাল পাশা) বলেন, “অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা বিষয়টি প্রশাসনের মাধ্যমে দেখছি।”

স্থানীয়দের দাবি, বৃদ্ধ রহিম সরদার হয়তো অসুস্থ হয়ে খালের পাড়ে পড়ে মারা যান। পরে বন্য প্রাণীরা মরদেহের মাংস খেয়ে ফেলার কারণে কঙ্কাল ছাড়া কিছুই অবশিষ্ট থাকেনি।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) [ এমারত হোসেন ] বলেন, “কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ, দায়িত্ব পেলেন সরকারি কর্মকর্তারা

রাঙ্গাবালীতে নিখোঁজের ১০ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

আপডেট সময় ০৮:২৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫