ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তালাকের মুহূর্ত ভিডিও করে পোস্ট, বিতর্কের মুখে টিকটকার তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে এসি-ফ্যান কেনার হিড়িক, দোকানে ভাঙচুর-সংঘর্ষ কেপ ভার্দে ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার টেটে জুলাই নিয়ে নিলুফারের বক্তব্যের তীব্র নিন্দা ছাত্রদল সভাপতির এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা, সন্ধ্যা থেকেই কার্যকর খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায় জুলাই নিয়ে পোস্টে সমালোচনাকারীদের কটাক্ষ করলেন শাওন দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ ভারতে যে হারে মসজিদ ভাঙা হয়, সে হারে কি বাংলাদেশে মন্দির ভাঙা হয়: প্রশ্ন চিফ হুইপের

কলি থেকে শাপলা ফুটতে বেশিদিন লাগবে না: সারজিস আলম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা শাপলা মার্কা চেয়েছিলাম। শাপলা না দিয়ে দিয়েছে শাপলার কলি। আমরা বলি স্বেচ্ছাচারিতা করছেন-করেন, সমস্যা নেই। কিন্তু শাপলা কলি থেকে শাপলা ফুটতে বেশিদিন লাগবে না।

গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়ার তেঁতুলতলা ইউনিয়ন কমিটি ঘোষণা শেষে দেওয়া বক্তব্য তিনি এসব কথা বলেন সারজিস। এসময় এনসিপি ও যুবশক্তির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। সারজিস আলম বলেন, এনসিপি আপনাদের সেই সন্তানদের দল, যারা এমন একজনের পতন ঘটিয়ে ভারত পালাতে বাধ্য করেছে, দেশের সব রাজনৈতিক দল মিলেও যার পতন ঘটাতে পারেনি। একটু আস্থা রাখেন। ইনশাল্লাহ আস্থার প্রতিদান আমরা দেব। আমরা যেই দলের হই না কেন গণভোটের দিন আমরা যেন জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট দেবেন।

তিনি বলেন, আগামী নির্বাচনে জনগণের প্রতিনিধিত্ব করতে হলে আমাদের সাংগঠনিক ভিত্তিকে আগে শক্তিশালী করতে হবে। সেই লক্ষ্যে আমরা ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি দেওয়া শুরু করেছি। কারো সঙ্গে জোট হবে কি হবে না, সেটা পরের বিষয়। আমরা পরনির্ভরশীল রাজনীতি করতে আসিনি। আগে নিজেদের ভিত্তিটা শক্ত করতে চাই।

এনসিপির এই নেতা বলেন, দেশে ও জনগণের স্বার্থে যদি যদি কোনো রাজনৈতিক দলের সঙ্গে ইলেক্টরাল অ্যালায়েন্স হয়- হবে, না হলে এককভাবে আগামী নির্বাচনে ৩০০ আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করবো। সারজিস বলেন, পৃথিবীর ইতিহাসে অনেক রাজনৈতিক দল আছে যারা সংসদে জনগণের প্রতিনিধিত্ব করেছে। কিন্তু প্রথমবার তারা একটি সিটও পায়নি। আমরা সিটের রাজনীতির খেলায় যেতে চাই না। আমরা জনগণের জন্য রাজনীতি করতে চাই। আমরা জনগণের জন্য সংসদে যেতে চাই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তালাকের মুহূর্ত ভিডিও করে পোস্ট, বিতর্কের মুখে টিকটকার

কলি থেকে শাপলা ফুটতে বেশিদিন লাগবে না: সারজিস আলম

আপডেট সময় ১১:২৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫