ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জুলাই নিয়ে নিলুফারের বক্তব্যের তীব্র নিন্দা ছাত্রদল সভাপতির এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা, সন্ধ্যা থেকেই কার্যকর খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায় জুলাই নিয়ে পোস্টে সমালোচনাকারীদের কটাক্ষ করলেন শাওন দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ ভারতে যে হারে মসজিদ ভাঙা হয়, সে হারে কি বাংলাদেশে মন্দির ভাঙা হয়: প্রশ্ন চিফ হুইপের ৪০ ডিগ্রি গরমেও রাজপথ ছাড়েনি ‘ককরোচ’ বিক্ষোভকারীরা, টানা আন্দোলনে উত্তপ্ত ভারত সাভারে আর্জেন্টিনার কিশোর সমর্থককে হত্যা করল ব্রাজিল সমর্থকরা শুধু মানুষ নয়, কোনো প্রাণীই যেন হিংস্রতার শিকার না হয়: প্রধানমন্ত্রী বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মানবে না চীন: রাষ্ট্রদূত

‘ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন তারেক রহমান’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরছেন—এ তথ্য নিশ্চিত করেছেন দলটির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর। একান্ত এক সাক্ষাৎকারে তিনি বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার এক থেকে দুই দিনের মধ্যেই ঢাকায় ফিরবেন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান।

এদিকে দলীয় সূত্র জানায়, দীর্ঘ প্রবাস জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরে গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাড়িতেই অবস্থান করবেন তিনি, যা তার মায়ের বাড়ির পাশেই। ইতোমধ্যে বাড়িটিতে চলছে সংস্কার কাজ—বাইরে নতুন রং, ভেতরে আধুনিক সাজসজ্জা, আর চারপাশে কাঁটাতারের নিরাপত্তা বেষ্টনি। পাশাপাশি গুলশান-২ এলাকার ৮৬ নম্বর রোডে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়েও সংস্কার কাজ শেষ পর্যায়ে, যেখানে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

ফজলে এলাহী আকবর জানান, দেশের বর্তমান পরিস্থিতি ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমানের নিরাপত্তা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। এ জন্য সরকারের বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) সহায়তা প্রত্যাশা করছে বিএনপি।

তিনি আরও বলেন, চলতি মাসে ওমরাহ পালনের পরিকল্পনা থাকলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় তা আপাতত স্থগিত করা হয়েছে। নির্বাচন শেষে ওমরাহ পালন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এর আগে গত মাসে খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার জন্য দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অস্ত্রের লাইসেন্স প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ফজলে এলাহী আকবর।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জুলাই নিয়ে নিলুফারের বক্তব্যের তীব্র নিন্দা ছাত্রদল সভাপতির

‘ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন তারেক রহমান’

আপডেট সময় ১১:৫১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫