ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফের মা হলেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি লেভিট কিছুতেই যুক্তরাষ্ট্রের সঙ্গে গোলামির চুক্তি স্বাক্ষর হতে দেব না: সেলিম এনসিপিতে যোগ দিলেন ড. মুহাম্মদ ইউনূস পরিবারের সদস্যসহ ৭ শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগ দিলেন ইউনূস পরিবারের সদস্যসহ ৭ শতাধিক নেতাকর্মী   ট্রাম্পের বৈশ্বিক শুল্ককে অবৈধ ঘোষণা করল মার্কিন আদালত রাতে বাসস্ট্যান্ডে ছদ্মবেশে নারী পুলিশ কমিশনার, তিন ঘণ্টায় ৪০ জনের কুপ্রস্তাব সারা দেশে বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা ঈদুল আজহায় একটি সপ্তাহিক ছুটি বাতিল করে ৭ দিনের লম্বা ছুটির ঘোষণা অধিকার আদায়ে মব করতে রাজি: সর্বমিত্র চাকমা ব্রাহ্মণবাড়িয়ায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষে টেঁটাবিদ্ধ ছাত্রদল নেতা, গ্রেপ্তার কৃষকদল নেতা

সংবিধানে গণভোট নেই, কথায় কথায় রাস্তায় নামবেন না: আমীর খসরু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

এবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সংবিধানের আওতায় গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের শপথ ও দায়িত্ব সংবিধানের সীমার মধ্যেই নির্ধারিত। তাই এই কাঠামোর মধ্যে গণভোটের কোনো সুযোগ নেই। তিনি বলেন, ভবিষ্যতে নির্বাচনে জয়ী হয়ে সংসদে গিয়ে সংবিধান সংশোধনের মাধ্যমে গণভোটের বিধান যুক্ত করা যেতে পারে, কিন্তু এখনই তা সম্ভব নয়।

আজ শনিবার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘জনতার ইশতেহার’ শীর্ষক এক সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় রাজনৈতিক দলগুলোকে ‘গণভোট’ ইস্যু নিয়ে কথায় কথায় রাস্তায় নামা থেকে বিরত থাকার আহ্বান জানান আমীর খসরু। তিনি বলেন, ‘কথায় কথায় আপনি দাবি নিয়ে রাস্তায় নামবেন, সেটা হবে না। আপনারা দাবি নিয়ে মাঠে নামবেন, এর বিপরীতে যদি দেশের সর্বোচ্চ রাজনৈতিক দল কর্মসূচি দেয়, তাহলে সংঘর্ষ বাঁধবে না?’

বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একধরনের স্বৈরাচারী মানসিকতা কাজ করছে। কনসেনসাসের বাইরে যাওয়ার সুযোগ নেই। আমাদের ৩১ দফার অনেক বিষয় এখনো ঐক্যমতের মধ্যে আসেনি, কিন্তু তাই বলে কি আমি রাস্তায় নামবো? আমি জনগণের কাছে যাব।’ তিনি আরও বলেন, ‘ঐক্যমতের বাইরে যাওয়ার সুযোগ নেই—এটাই বাস্তবতা। অধ্যায়টি আপাতত বন্ধ। নিজের চিন্তাভাবনা জনগণের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আপনি ক্ষমতায় এলে তারপর পরিবর্তনের উদ্যোগ নিন।’ চট্টগ্রামে সাম্প্রতিক এক হত্যাকাণ্ডের প্রসঙ্গে তিনি বলেন, ‘ঘটনাটি একটি দলের ছাত্র সংগঠনের সাবেক নেতাকর্মীদের অভ্যন্তরীণ কোন্দলের ফল। তবে যারা নির্বাচন পেছাতে চায়, তারাই এ ঘটনার পেছনে আছে কি না, তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে।’

অর্থনৈতিক বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘বিএনপির সময়ে কখনো শেয়ারবাজারে ধস নামেনি, অর্থনীতি ছিলো শক্তিশালী। আমরা প্রাইভেট সেক্টরকে অগ্রাধিকার দিতাম, এবং ভবিষ্যতেও তা করবো। আমরা এমন ব্যবস্থা করবো যাতে জনগণ ঘরে বসেই লাইসেন্স পেতে পারে। যত বেশি জনগণকে ক্ষমতায়ন করা যাবে, তত বেশি দেশের উন্নয়ন হবে। দলের ক্ষমতায়ন নয়, জনগণের ক্ষমতায়নই আসল লক্ষ্য।’ তিনি আরও যোগ করেন, ‘প্রাথমিক স্বাস্থ্যসেবা আমরা দেশের প্রত্যেক নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দেব। এটি হবে জনগণের অধিকার, দয়ার দান নয়।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফের মা হলেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি লেভিট

সংবিধানে গণভোট নেই, কথায় কথায় রাস্তায় নামবেন না: আমীর খসরু

আপডেট সময় ০৩:৩৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫