ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানে খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ভোজিনিয়াকে প্রশংসায় ভাসালেন মেসি, দিলেন নিজের জার্সি তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, তিন দেশে ৩ হাজার ৭০০ জনের মৃত্যু বিশ্বকাপে নিজেদের ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ করলেন মিশর কোচ ‘শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না’ : মির্জা ফখরুল শিক্ষকতাই সবচেয়ে মহান পেশা, বললেন মির্জা ফখরুল বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে এভাবে লড়াই করা আমাদের জন্য সম্মানের: কেপ ভার্দের কোচ ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চল দখলে নিয়ে পুতিনের বার্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা খামেনির বিদায় অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়লেন ইরানের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী

আশ্রয় দেওয়ার জন্য আমি ভারতের প্রতি কৃতজ্ঞ: শেখ হাসিনা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ৩৫৭ বার পড়া হয়েছে

এবার ভারতের তিনটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম—দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস ও দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস—গতকাল শুক্রবার বাংলাদেশের পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার লিখিত সাক্ষাৎকার প্রকাশ করেছে। দ্য হিন্দু পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, ‘গণঅভ্যুত্থান সামলাতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দিক থেকে ভুল অবশ্যই হয়েছে।’

সাক্ষাৎকারে আসন্ন জাতীয় নির্বাচনে ভোট বর্জনের আহ্বান জানাননি দাবি করে তিনি বলেন, ‘স্পষ্ট করে বলছি—আমি বর্জনের আহ্বান জানাইনি। আমি যা বলতে চেয়েছি তা হলো, যদি আওয়ামী লীগ সমর্থকদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ না দেওয়া হয়, তাহলে কোটি কোটি ভোটার ভোট দেবে না।’ তিনি বলেন, ‘যা-ই ঘটুক না কেন, আমাদের প্রচারণা শান্তিপূর্ণ থাকবে। বাংলাদেশে এই মুহুর্তে আরেকটি সহিংস অভ্যুত্থান প্রয়োজন নেই।’ বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সভাপতি হাসিনা হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তাকে আশ্রয় দেওয়ার জন্য।

তিনি বলেন, ‘ভারতের জনগণ আমাকে নিরাপদ আশ্রয় দেওয়ায় আমি গভীরভাবে কৃতজ্ঞ। আমাদের দুই দেশের সম্পর্ক অত্যন্ত গভীর। ভারতের নির্ভরযোগ্য অংশীদার হতে পারাটা আমাদের গর্ব।’ দলের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রসঙ্গে হাসিনা বলেন, ‘আমরা আইনগত, কূটনৈতিক ও শান্তিপূর্ণ উপায়ে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব, যাতে নিজেদের প্রতিনিধি নির্বাচনের অধিকার সাধারণ জনগণের হাতেই থাকে।’

জাতিসংঘের হিসেবে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হয়েছেন। এই আন্দোলন দমনে নিজের ভূমিকা নিয়ে হাসিনা বলেন, ‘সহিংসতা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য অবশ্যই ভুল করেছেন।’ তিনি বলেন, ‘কিন্তু, যেটা বলা হচ্ছে যে আমি প্রধানমন্ত্রী হিসেবে প্রতিটি পদক্ষেপের নির্দেশ দিচ্ছিলাম—এটা আসলে নিরাপত্তা বাহিনীর কার্যপ্রণালী সম্পর্কে ভুল ধারণা। আবারও বলছি, কোনো অবস্থাতেই আমি নিরাপত্তা বাহিনীকে জনতার ওপর গুলি চালানোর অনুমতি দিইনি।’ সূত্রঃ হিন্দুস্তান টাইমস

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানে খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার

আশ্রয় দেওয়ার জন্য আমি ভারতের প্রতি কৃতজ্ঞ: শেখ হাসিনা

আপডেট সময় ১০:৩০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫