ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খামেনির জানাজায় অংশ না নিতে বিভিন্ন দেশকে যুক্তরাষ্ট্রের চাপ, সহায়তা বন্ধের হুমকি ঢাবি নিয়ে আপত্তিকর বক্তব্য, ব্যারিস্টার ফুয়াদকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আইনি নোটিশ ইরানে খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ভোজিনিয়াকে প্রশংসায় ভাসালেন মেসি, দিলেন নিজের জার্সি তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, তিন দেশে ৩ হাজার ৭০০ জনের মৃত্যু বিশ্বকাপে নিজেদের ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ করলেন মিশর কোচ ‘শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না’ : মির্জা ফখরুল শিক্ষকতাই সবচেয়ে মহান পেশা, বললেন মির্জা ফখরুল বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে এভাবে লড়াই করা আমাদের জন্য সম্মানের: কেপ ভার্দের কোচ ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চল দখলে নিয়ে পুতিনের বার্তা

তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, তিন দেশে ৩ হাজার ৭০০ জনের মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

জুন মাসের টানা আট দিনের ভয়াবহ তাপপ্রবাহে ইউরোপের ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে প্রায় ৩ হাজার ৭০০ জনের মৃত্যু হয়েছে। তিন দেশের সরকারি তথ্যের ভিত্তিতে শুক্রবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ থেকে ২৮ জুন ইউরোপজুড়ে বয়ে যাওয়া এই তাপপ্রবাহ সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ। অস্বাভাবিক উচ্চ তাপমাত্রার কারণে বিদ্যুতের চাহিদা বেড়ে যায়, বিদ্যুৎ উৎপাদনে ব্যাঘাত ঘটে, অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় এবং স্বাস্থ্যসেবার ওপরও তীব্র চাপ সৃষ্টি হয়। জলবায়ু বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এ ধরনের চরম আবহাওয়া ক্রমেই বাড়ছে।

বিশেষজ্ঞরা বলছেন, মৃতদের অধিকাংশই আগে থেকেই বিভিন্ন দীর্ঘমেয়াদি বা জটিল রোগে ভুগছিলেন। তবে তাপপ্রবাহ না হলে তাদের অনেকেই আরও কিছুদিন বেঁচে থাকতে পারতেন।

সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে ফ্রান্সে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট জানিয়েছেন, মাত্র আট দিনের তাপপ্রবাহে অতিরিক্ত ২ হাজার ২৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৪৫ বছরের বেশি বয়সীদের সংখ্যাই সবচেয়ে বেশি। তার ভাষ্য, সরকারি হিসাবে যে মৃত্যুর তথ্য পাওয়া গেছে, প্রকৃত সংখ্যা সম্ভবত আরও বেশি।

বেলজিয়ামের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৮ থেকে ২৯ জুন পর্যন্ত ১১ দিনে দেশটিতে অতিরিক্ত ১ হাজার ২০০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৫৩০ জনের বয়স ছিল ৮৫ বছর বা তার বেশি, ১৮০ জনের বয়স ৬৫ বছরের নিচে এবং বাকিদের বয়স ৬৫ বছরের বেশি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গ্রীষ্মকালে এত বেশি অতিরিক্ত মৃত্যুর ঘটনা বেলজিয়ামের ইতিহাসে নজিরবিহীন।

অন্যদিকে, নেদারল্যান্ডসে একই তাপপ্রবাহে অতিরিক্ত ৪৮০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মৃতদের অধিকাংশের বয়স ছিল ৮০ বছরের বেশি।

বিশেষজ্ঞদের আশঙ্কা, বৈশ্বিক উষ্ণতা বর্তমান গতিতে অব্যাহত থাকলে ভবিষ্যতে ইউরোপে এ ধরনের প্রাণঘাতী তাপপ্রবাহ আরও ঘন ঘন এবং আরও তীব্র আকারে দেখা দিতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খামেনির জানাজায় অংশ না নিতে বিভিন্ন দেশকে যুক্তরাষ্ট্রের চাপ, সহায়তা বন্ধের হুমকি

তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, তিন দেশে ৩ হাজার ৭০০ জনের মৃত্যু

আপডেট সময় ১০:৩৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬