ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খামেনির কফিনের পাশের ছোট কফিনে কে?

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৪০:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির শেষ শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতায় সবার নজর কাড়ছে একটি ছোট কফিন। তেহরানের গ্র্যান্ড মুসল্লাহতে খামেনির কফিনের পাশে রাখা হয়েছে আরও চারটি কফিন, যার মধ্যে একটি ১৪ মাস বয়সী এক শিশুর।

শুক্রবার শুরু হওয়া এই আনুষ্ঠানিকতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি, কূটনীতিক ও ধর্মীয় ব্যক্তিত্বরা খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। সব কফিনই ইরানের জাতীয় পতাকায় মোড়ানো অবস্থায় রাখা হয়েছে।

ইরানের দাবি অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি পরিবারের কয়েকজন সদস্যসহ নিহত হন।

খামেনির কফিনের পাশে রাখা অন্য চারটি কফিনে রয়েছেন তার মেয়ের জামাতা মেসবাহ উল হুদা বাঘেরি, বড় মেয়ে সৈয়দা বুশরা হোসেইনি খামেনি, বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনির স্ত্রী জাহরা হাদ্দাদ আদেল এবং সবচেয়ে ছোট কফিনে রয়েছে ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মাদী গোলপায়গানির মরদেহ।

ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, পরিবারের সদস্যদের একসঙ্গেই শেষ শ্রদ্ধা জানানোর জন্য তাদের মরদেহ গ্র্যান্ড মুসল্লাহতে রাখা হয়েছে। এর মধ্যে ১৪ মাস বয়সী শিশুটির ছোট কফিনটি উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করেছে।

আগামী কয়েক দিন সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে আয়াতুল্লাহ আলি খামেনিকে দাফন করা হবে।

সূত্র: সিএনএন

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খামেনির কফিনের পাশের ছোট কফিনে কে?

আপডেট সময় ০৬:৪০:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬