ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ‘গুলি চালিয়েও অস্বীকার’, মোদি সরকারের বিরুদ্ধে প্রমাণ তুলে ধরলেন রাহুল মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২ মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত স্কুলছাত্র নিজেরই ছেলে পদত্যাগের পরও আজীবন পেনশনসহ রাষ্ট্রীয় নানা সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আন্দোলনরত তরুণদের সঙ্গে ইনস্ট্রাগ্রামে যুক্ত হতে মন্ত্রীদের নির্দেশনা মোদির রাষ্ট্রপতির পদত্যাগপত্রের ভাষা ‘অস্বাভাবিক’: সন্দেহ শিশির মনিরের পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রভনীত সিং সাহাবুদ্দিনের চিকিৎসা দেশেই সম্ভব: ডা. শফিক ইরান যুদ্ধে জড়ানো নিয়ে চীন-রাশিয়াকে ট্রাম্পের হুঁশিয়ারি

ঢাকা-১৪ আসনে ভোটযুদ্ধে ‘ভাই-বোন’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০০:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ১৫৬০ বার পড়া হয়েছে

এবার একজন নিজে গুমের শিকার ছিলেন, একজন গুমের শিকার ব্যক্তির বোন। দুজনই প্রার্থী হয়েছেন ঢাকা-১৪ আসন থেকে। দুই শীর্ষ দল জামায়াত ও বিএনপির ঘোষিত প্রার্থী তারা। নির্বাচনি প্রচারে তারা একে অন্যকে সম্বোধন করছেন ‘ভাই’-‘বোন’। ব্যতিক্রমী দুই প্রার্থীতে জমে উঠেছে এ আসনের নির্বাচনি প্রচারণা।

এদিকে রাজধানীর দারুস সালাম, শাহ আলী থানা, মিরপুর থানার আংশিক এবং সাভারের কাউন্দিয়া ও বনগাঁও ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা-১৪ আসন। সাড়ে চার লাখ ভোটারের এ আসনে গত এক বছর নির্বাচনি মাঠ চষে বেড়াচ্ছেন জামায়াতের প্রার্থী, আওয়ামী সরকারের আমলে গুমের শিকার ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম (আরমান)। দীর্ঘ আট বছর গুম হয়ে ছিলেন অন্ধকার প্রকোষ্ঠে। ৫ আগস্টের পর মুক্ত হয়ে জামায়াত আমিরের আহ্বানে মিরপুর-১৪ আসনে প্রার্থী হন।

আরমানের বাবা জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মীর কাসেম আলী। তাকে জামায়াতের আর্থিক উইংয়ের থিঙ্কট্যাংক ধরা হতো। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় তার ফাঁসি হয়। বিদেশে সেটেল ব্যারিস্টার আরমান বাবার মামলায় লড়তে দেশে এসে গুমের শিকার হন বলে জানা যায়।

কাউন্দিয়া, বনগাঁও এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৭, ৮, ৯, ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ড) আরমানের ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে। মোটরসাইকেল শোভাযাত্রাসহ নানা দৃষ্টিনন্দন কর্মসূচি করছেন জামায়াতের এই প্রার্থী। তার সঙ্গে বিএনপির প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় ছিলেন প্রয়াত এমপি এসএ খালেকের সন্তান এসএস সিদ্দিক সাজু ও যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ। দুজনের প্রচারণা বেশ জমেও উঠেছিল।

এদিকে কয়েকদিন ধরে ছন্দপতন হয়েছে বিএনপি শিবিরের সে প্রচারণায়। দৃশ্যপটে এসেছেন নতুন প্রার্থী। গুমের শিকার বিএনপি নেতা সুমনের বোন সানজিদা ইসলাম তুলি পেয়েছেন ধানের শীষের টিকিট। এরই মধ্যে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করে প্রচারণায় মাঠে নেমেছেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিনকে নিয়ে নির্বাচনি এলাকায় মিছিল করতে দেখা গেছে তুলিকে। এরই মধ্যে প্রতিপক্ষের প্রার্থী নিয়ে আবেগঘন বক্তব্য দিয়ে ঝড় তুলেছেন বিএনপির এই প্রার্থী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

ঢাকা-১৪ আসনে ভোটযুদ্ধে ‘ভাই-বোন’

আপডেট সময় ১২:০০:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫