ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা, সন্ধ্যা থেকেই কার্যকর খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায় জুলাই নিয়ে পোস্টে সমালোচনাকারীদের কটাক্ষ করলেন শাওন দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ ভারতে যে হারে মসজিদ ভাঙা হয়, সে হারে কি বাংলাদেশে মন্দির ভাঙা হয়: প্রশ্ন চিফ হুইপের ৪০ ডিগ্রি গরমেও রাজপথ ছাড়েনি ‘ককরোচ’ বিক্ষোভকারীরা, টানা আন্দোলনে উত্তপ্ত ভারত সাভারে আর্জেন্টিনার কিশোর সমর্থককে হত্যা করল ব্রাজিল সমর্থকরা শুধু মানুষ নয়, কোনো প্রাণীই যেন হিংস্রতার শিকার না হয়: প্রধানমন্ত্রী বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মানবে না চীন: রাষ্ট্রদূত মসজিদে স্পিকার-বা মাইকের ব্যবহার নিষিদ্ধ করছে ইসরায়েল

আজ মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেয়ার চেষ্টা চলছে: মির্জা ফখরুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪২:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

এবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, ‘আজকে মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে । ৭১-এ কিছু হয়নি, আমরা কিছুই করিনি, দেশটার জন্য আমরা কোনো অবদানই রাখিনি। ২৪-এ যারা করেছে তারাই সব করেছে। এমন একটা ধারণা দেয়া হচ্ছে। এদের প্রতিহত করতে হবে ।’ আজ সোমবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জেলার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ৭১-কে আমি ভুলতে পারবো ? ৭১ না হলে নতুন বাংলাদেশ হতো না। তেমনি ২৪-কে আমরা ভুলতে পারবো না। আজকে তোমাদের জন্মই হয়েছে এই দেশে। আমি তোমাদের পায়ে পড়ছি, এ কথাটা কখনও ভুলবা না। ৭১-এ আমার হাজার হাজার ভাইকে শহীদ করা হয়েছে, লক্ষ মানুষকে বাড়িছাড়া হতে হয়েছে। ওই ৭১-এ আমাদের অগণিত মা বোনকে পাশবিক নির্যাতন করে অত্যাচার করা হয়েছে। এসব আমরা ভুলতে পারি না।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন পিছিয়ে দেয়ার, নির্বাচন বানচাল করার চেষ্টা করা হচ্ছে। এটা হলে আমাদের সর্বনাশ হবে, দেশের সর্বনাশ হবে। আর কোনো কালক্ষেপণ না করে নির্বাচন একদিনের জন্যও পেছাবেন না দয়া করে। মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গে মির্জা আলমগীর বলেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ভেবেছেন। আমাদের পার্টির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তৈরি করেছেন। মুক্তিযোদ্ধা ভাইয়েরা আজ ভাতা পাচ্ছেন কার জন্য? আমরা মুক্তিযোদ্ধাদের সব ধরনের সুযোগ সুবিধা দেয়ার চেষ্টা করেছি, আগামীতে আরো দেবো।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ঠাকুরগাঁও জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুর করিমের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নাঈম জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা সাদেক আহম্মদ খান, সাবেক প্রতিমন্ত্রী মনসুর আলী সরকার, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা, সন্ধ্যা থেকেই কার্যকর

আজ মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেয়ার চেষ্টা চলছে: মির্জা ফখরুল

আপডেট সময় ০২:৪২:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫