ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশ দোকানে ডাকাতি: প্রধান আসামি মামুন গ্রেফতার মেসির প্রশংসায় বিনয়ী মেদিনা, বললেন—‘অধিনায়কের জন্য জীবন দিতেও প্রস্তুত’ অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি

মর্যাদার লড়াই আজ: ঢাকায় বাংলাদেশ–ভারত ম্যাচে জয়ের বিকল্প নেই

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৫৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্ব থেকে আগেই বিদায় নেওয়া হলেও ভারত-বাংলাদেশ ম্যাচে উত্তাপ কমেনি একটুও। পয়েন্ট টেবিলের হিসাব তুচ্ছ—এ লড়াই আভিজাত্য, অহংবোধ ও মর্যাদার। সাম্প্রতিক দিনগুলোতে দুই দেশের ফুটবল উত্তেজনা বেড়ে যাওয়ায় জাতীয় স্টেডিয়ামে আজকের (মঙ্গলবার, ১৮ নভেম্বর) ম্যাচকে ঘিরে এক ধরনের ‘ফাইনালের আবহ’ তৈরি হয়েছে।

দর্শকের আগ্রহ টের পাওয়া গেছে টিকিট বিক্রিতে—সাধারণ গ্যালারির সব টিকিট বিক্রি শেষ মাত্র ৬ মিনিটে। মাঠে উপস্থিত এক দর্শক এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা বাদ পড়েছি ঠিক, কিন্তু ভারতের সঙ্গে ম্যাচ মানেই আলাদা। এই ম্যাচগুলো ফাইনালের মতো। জয়টাই চাই।’

পরিসংখ্যান অবশ্য ভারতের পক্ষেই। ১৯৭৮ সাল থেকে এখন পর্যন্ত ২৯ মুখোমুখি লড়াইয়ে ভারত জিতেছে ১৩ বার, বাংলাদেশ ৩ বার, আর ১৩টি ম্যাচ ড্র। তবে ইতিহাস বলছে—১৯৯১, ১৯৯৯ ও ২০০৩ সালে তিনটি বড় টুর্নামেন্টে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। কিন্তু গত ২২ বছর ধরে ভারতের বিপক্ষে আর জয়ের মুখ দেখেনি লাল-সবুজ জার্সির ছেলেরা।

এবার সেই খরা কাটাতে মরিয়া দল। হামজা চৌধুরী লিখেছেন, ‘বড় ম্যাচের প্রস্তুতি শেষ। আপনাদের উচ্ছ্বাস দেখার অপেক্ষায় আছি। ইনশা আল্লাহ ভালো কিছু হবে।’
অন্যদিকে শমিত সোমও আত্মবিশ্বাসী—‘ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলার অনুভূতি অনন্য। আমরা সর্বোচ্চটা দেব দলের জন্য, সমর্থকদের জন্য, বাংলাদেশের জন্য।’

মর্যাদার এই ম্যাচে আজ জয়ের বিকল্প নেই দুদলের জন্যই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

মর্যাদার লড়াই আজ: ঢাকায় বাংলাদেশ–ভারত ম্যাচে জয়ের বিকল্প নেই

আপডেট সময় ০৬:৫৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫