ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা ‘সংসার চালাব, নাকি আইনজীবীর খরচ দেব’, ট্রাইব্যুনালে কাঁদলেন বিজিবির সাবেক কর্মকর্তা ‘বিশ্বকাপ ফাইনালে কিছু একটা ঘটেছিল’, বিশেষ ভিডিওতে মুখ খুললো আর্জেন্টিনা চার কার্গোর প্রতিশ্রুতি, আসেনি একটিও ইরানকে সমর্থন করলেই অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হবে মহাখালী থেকে চুরি হওয়া বাস মিরপুর থেকে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় দিল্লি: দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতি প্রার্থী হয়েও ভোট দিতে পারছেন না অলি আহমদ ২২ আগস্ট থেকে শুরু কলেরার টিকা, পাবেন যারা বিশ্বকাপের পর ‘জঘন্য প্রচারণা’ ছড়ানো ব্যক্তিদের সমালোচনা করলেন আর্জেন্টিনা ফুটবলের সভাপতি

হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় এখনো প্রকাশ হয়নি: ট্রাইব্যুনালের ব্যাখ্যায় অপেক্ষার প্রহর দীর্ঘ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৪৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডাদেশের পূর্ণাঙ্গ রায় এখনও প্রকাশিত হয়নি। রায় ঘোষণার দুই দিন পার হলেও লিখিত কপি হাতে পায়নি কোনো পক্ষ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গত সোমবার ৪৫৩ পৃষ্ঠার এই রায় ঘোষণা করে। তবে পূর্ণাঙ্গ কপির জন্য অপেক্ষা বাড়ছে সংশ্লিষ্ট সবার।

ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এএসএম রুহুল ইমরান জানান, ট্রাইব্যুনালের চেয়ারম্যান রায়ের ওপর কাজ করছেন। গতকাল বুধবার নিজ কার্যালয়ে তিনি বলেন,
“রায়ের সার্টিফায়েড কপি এখনও প্রকাশ হয়নি। আমরা সম্পূর্ণ রায় পাইনি। কিছু কাজ বাকি আছে। কাজ শেষ হলেই স্বাক্ষর শেষে কপি পাওয়া যাবে। বৃহস্পতিবার অথবা তার পরেও হতে পারে—এ মুহূর্তে সুনির্দিষ্ট কিছু বলা যাচ্ছে না।”

রেজিস্ট্রার জানান, ট্রাইব্যুনালের নির্দেশনা অনুযায়ী প্রথমে রায়ের কপি পাবেন ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট, চিফ প্রসিকিউটর এবং সাজাপ্রাপ্ত অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী অন্যান্য দপ্তরে রায়ের অনুলিপি পাঠাবে।

তিনি বলেন,
“নিয়ম অনুযায়ী গ্রেপ্তার আসামি ও প্রসিকিউশন ট্রাইব্যুনাল থেকে রায়ের কপি পাবেন।”

প্রসিকিউটর মো. মিজানুল ইসলামও জানিয়েছেন, আদালতের নির্দেশনা অনুযায়ী যে যে দপ্তরের কাছে রায়ের কপি পাঠানোর কথা বলা হয়েছে, সেখানে কপি পৌঁছাবে। পাশাপাশি সরকারের সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট অফিসেও রায়ের কপি যাবে। আদালত যদি কোনো মন্ত্রণালয় বা দপ্তরের উল্লেখ করে, সেখানেও পাঠানো হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় এখনো প্রকাশ হয়নি: ট্রাইব্যুনালের ব্যাখ্যায় অপেক্ষার প্রহর দীর্ঘ

আপডেট সময় ০৭:৪৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫