ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক তিন দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের সিআইডি প্রধানের দায়িত্ব পাওয়ার তিন দিনের মাথায় অবসরের আবেদন কারাগারে গান-কবিতার আড্ডা, আইভীর কবিতায় সুর দেন মমতাজ আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতে নিহত ৬, শোকের ছায়া চাঁপাইনবাবগঞ্জে ‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’ যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যান হিজবুল্লাহর, হামলা অব্যাহত ইসরায়েলের ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল নিখোঁজের ৬ দিন পর এভারেস্টে জীবিত উদ্ধার নেপালি শেরপা

আমাদের প্রতিবেশী দেশের দুই সীমান্ত একটি পাঠায় ফেনসিডিল, আরেকটি ইয়াবা: আসিফ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ৩২১ বার পড়া হয়েছে

বাংলাদেশের সঙ্গে স্থল সীমানা থাকা দুই দেশ ভারত ও মিয়ানমারকে ইঙ্গিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও এজ গ্রুপ কমিটির চেয়ারম্যান আসিফ আকবর বলেছেন, ‘একটি পাঠায় ফেনসিডিল, আরেকটি পাঠায় ইয়াবা।’ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে বয়সভিত্তিক ক্রিকেটারদের দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ তারকা তৈরির লক্ষ্যে এজ গ্রুপ ক্রিকেট ডেভেলপমেন্ট ক্যাম্পেইন ও ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ এবং আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সম্মেলনে আসিফ আকবর দেশের তরুণ প্রজন্মকে সঠিক পথে ফিরিয়ে আনতে অভিভাবক, সমাজ ও সংশ্লিষ্ট সবার প্রতি গুরুত্বপূর্ণ আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা চাই আমাদের সন্তানরা মাদকাসক্ত না হয়ে খেলাধুলায় ফিরে আসুক। তরুণ প্রজন্ম, আপকামিং প্রজন্ম কিংবা বর্তমান প্রজন্ম সবাইকে বড়দের আদেশ, উপদেশ ও পরামর্শ গ্রহণ করতে হবে। নিজেদের জীবনে পরিবর্তন আনাটা নিজেদের দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘নতুন সময় এসেছে, নতুন বাংলাদেশ এসেছে। এই বাংলাদেশকে প্রমোট করতে হলে সবাইকে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে। আমি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপনাদের সঙ্গে আছি।’ এজ গ্রুপ কমিটির চেয়ারম্যান বলেন, ‘আমাদের দেশের দুই প্রান্তে দুই দেশের বর্ডার। একটি পাঠায় ফেনসিডিল আরেকটি পাঠায় ইয়াবা। আরও যদি কয়েকটি দেশের বর্ডার থাকতো তাহলে বাংলাদেশ হাওয়াই উড়ে যেতো।’

বক্তব্যে আসিফ খেলাধুলাকে শুধু বিনোদন নয়, বরং তরুণদের চরিত্র গঠন, মানসিক উন্নয়ন এবং সুস্থ জীবনের অন্যতম মাধ্যম হিসেবে উল্লেখ করেন। একইসঙ্গে সমাজে মাদকমুক্ত পরিবেশ গড়তে খেলাধুলাকে শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহারের আহ্বান জানান তিনি। এছাড়া তিনি নারী খেলোয়াড়দের জন্য ড্রেসিংরুমসহ সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং খেলার প্রয়োজনীয় সকল সামগ্রী সরবরাহের আশ্বাস দেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক

আমাদের প্রতিবেশী দেশের দুই সীমান্ত একটি পাঠায় ফেনসিডিল, আরেকটি ইয়াবা: আসিফ

আপডেট সময় ০৩:৩৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫