ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মার্কিন নৌ-অবরোধ তোয়াক্কা না করে ৪৬ লাখ ব্যারেল তেল বাইরে পাঠালো ইরান: ডন কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিন আজ, বাবার মরদেহ সমাহিত হয়েছে গতকাল ড. ইউনূসের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’র মর্যাদা ৬ মাস কমল আমার অধীনে বন্দি ছিলেন শেখ হাসিনা: জেরায় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আযমী আমরা অনেক কথা বলি, কিন্তু বাস্তবায়ন করি না: বিডা চেয়ারম্যান নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একজোট ইসরাইলের সাবেক দুই প্রধানমন্ত্রী আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে: বিদ্যুৎমন্ত্রী হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে নতুন সমঝোতা আমি কাউকে ধর্ষণ করিনি: এপস্টাইন ইস্যুতে ট্রাম্প মিথ্যা মামলার সংস্কৃতি থেকে বের হয়ে আসার আহ্বান আইনমন্ত্রীর

তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় উত্তাল তরুণ সমাজ, নয়াপল্টনে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার’ সমাবেশে ব্যাপক অংশগ্রহণ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৪১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ৩৩৮ বার পড়া হয়েছে

বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন—ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত হয়েছে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’। বুধবার (২৮ মে) অনুষ্ঠিত এই কর্মসূচিতে তরুণদের বিপুল উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয় স্লোগান—‘দিল্লি নয়, পিণ্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ’—এর মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়। এই স্লোগান উচ্চারণের সময় নয়াপল্টনজুড়ে তরুণদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণরা সমাবেশে অংশ নিতে এসে নয়াপল্টন এলাকায় জড়ো হন সকাল থেকেই। বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হয়ে বিকেল পৌনে ৬টা পর্যন্ত সমাবেশস্থলে সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। উপস্থিত তরুণদের চোখে মুখে ছিল আশার ঝিলিক ও নেতৃত্ব প্রত্যাশার আগ্রহ।

ঘাটাইল থেকে আগত শাকিবুর রহমান বলেন,
“আমরা বিগত বছরগুলোতে বাংলাদেশে ফ্যাসিবাদের শাসন দেখেছি। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির যে আন্দোলন, সেটির প্রতি আমাদের আস্থা আছে। তারেক রহমানের তরুণভিত্তিক কর্মপরিকল্পনা আমাদের নতুন করে আশাবাদী করেছে।”

সমাবেশে বিশেষ নজর কেড়েছে একদল হলুদ টি-শার্ট ও ক্যাপ পরিহিত তরুণ। তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে তারেক রহমানের বক্তব্য শুনছিলেন। বক্তব্যে তারেক রহমান তারুণ্যের শক্তিকে দেশের উন্নয়নে কাজে লাগানো, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

তার বক্তব্য শেষে ওই তরুণদের একজন বলছিলেন—
“বাংলাদেশের তরুণ ও বেকার সমাজ নিয়ে বিএনপির যে সুপরিকল্পিত উদ্যোগ, তা অন্য কোনো দলের নেই। তারেক রহমান বারবার আমাদের কথা বলেছেন—এটা আমাদের আশার জায়গা।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মার্কিন নৌ-অবরোধ তোয়াক্কা না করে ৪৬ লাখ ব্যারেল তেল বাইরে পাঠালো ইরান: ডন

তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় উত্তাল তরুণ সমাজ, নয়াপল্টনে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার’ সমাবেশে ব্যাপক অংশগ্রহণ

আপডেট সময় ০৫:৪১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫