ঢাকা , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জুলাই আন্দোলনে ১,৪০০ জনের মৃত্যুর তথ্য প্রত্যাহারে জাতিসংঘে ‘শেখ হাসিনার চিঠি’ স্মার্টফোনের মতো চার্জ লাগবে ২০২৬ বিশ্বকাপ বলে ! ইরান চুক্তির ভবিষ্যৎ নির্ধারণে জরুরি বৈঠকে বসছেন ট্রাম্প ব্রেক ফেল করা বাস যাত্রীদের বাঁচাতে গিয়ে হেল্পার নিহত মিরপুর চিড়িয়াখানার নাম বদলে ‘হোয়াইট হাউস’ রাখার দাবি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা ট্রাম্পের মসজিদের টাকায় কুরবানির ছুরি কেনার জেরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬ সন্তানকে নদীতে ছুঁড়ে ফেলে দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, নিখোঁজ শিশু নতুন সরকার দায়িত্ব নেওয়ার ১০০ দিনে ২৪৯ খুন

পাঠ্য বই থেকে বাদ দেয়া হলো ৭ই মার্চের ভাষণ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ৫০২ বার পড়া হয়েছে

জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৬ শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের পাঠ্যবইয়ে বড় ধরনের পরিবর্তন আসছে। পাঠ্যপুস্তকে স্থান পেয়েছে পতিত সরকারের নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র। সেই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র চালু হওয়ার বিষয়ও রয়েছে পাঠ্যবইয়ে।

এছাড়া খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক সরকার ক্ষমতা গ্রহণ করার বিষয়টি উল্লেখ রয়েছে। ১৯৭৫ খ্রিষ্টাব্দে শেখ মুজিব সরকার সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেন। একই সঙ্গে স্থান পেয়েছে ১৯৫২ খ্রিষ্টাব্দের ঐতিহাসিক ভাষা আন্দোলন, ১৯৬৯ খ্রিষ্টাব্দের অভূতপূর্ব গণজাগরণ, ১৯৭১ খ্রিষ্টাব্দে গৌরবময় মুক্তিযুদ্ধ, ১৯৯০ খ্রিষ্টাব্দের ছাত্র গণ-অভ্যুত্থান এবং ২০২৪ খ্রিষ্টাব্দের জুলাই গণ-অভ্যুত্থান।

এবার ৬ষ্ঠ থেকে নবম-দশম শ্রেণি পর্যন্ত বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ‘স্বাধীন বাংলাদেশে গণ-অভ্যুত্থান’ নামের নতুন অধ্যায়ে এসব বিষয় তুলে ধরা হয়েছে। অষ্টম শ্রেণির বাংলা সাহিত্য কণিকা বই থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাদ দেওয়া হয়েছে। এছাড়া অন্য প্রায় সব শ্রেণির বইয়ের কনটেন্টে ছোটখাটো পরিবর্তন হচ্ছে বলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে জানা গেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলনে ১,৪০০ জনের মৃত্যুর তথ্য প্রত্যাহারে জাতিসংঘে ‘শেখ হাসিনার চিঠি’

পাঠ্য বই থেকে বাদ দেয়া হলো ৭ই মার্চের ভাষণ

আপডেট সময় ১০:৩৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫