ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, মহাসচিব রুহুল কবির রিজভী সীমান্তে আটক ভারতীয় নাগরিককে পুলিশের নিকট হস্তান্তর পরমাণু চুক্তি ছাড়াই হরমুজ খোলার বিনিময়ে যুদ্ধ থামাতে পারেন ট্রাম্প এবার এসএসসিতে ফেল করেছে ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী এসএসসির ফল প্রকাশ: ৩১২ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন: তারেক রহমান রাশিয়ায় ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া দেশে লোডশেডিংয়ের রেকর্ড, অনেক এলাকায় ১০ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ এসএসসির ফল প্রকাশ-পাশের হার ৬২.২৫ শতাংশ, সবার আগে জানবেন যেভাবে চোখের জলে বাবাকে শেষ বিদায় জানালেন লিওনেল মেসি

বিশ্বে দূষণে দ্বিতীয় স্থানে ঢাকা, একিউআই ২৩৪—বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

বায়ুদূষণের সূচকে আবারও অবনতি হয়েছে রাজধানী ঢাকা শহরের। আজ সোমবার (২৪ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী ২৩৪ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা। এ মান ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।

তালিকার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার একিউআই ৪০৪—বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’। তৃতীয় স্থানে রয়েছে ভারতের আরেক শহর কলকাতা, যেখানে বাতাসের মানও ‘খুবই অস্বাস্থ্যকর’।

চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে ভিয়েতনামের হ্যানয় (১৯২), ইরানের তেহরান (১৮৯) ও পাকিস্তানের করাচী (১৮৯); তিন শহরেই বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

ঢাকার বায়ুদূষণের প্রধান উৎস বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫। আজ সকালে ঢাকার বাতাসে পিএম ২.৫–এর ঘনত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানদণ্ডের চেয়ে প্রায় ৩২ গুণ বেশি পাওয়া গেছে।

রাজধানীর সাতটি এলাকার বায়ুমান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে দূষিত এলাকা মিরপুরের ইস্টার্ন হাউজিং (২৫৮)। এরপর রয়েছে মাদানি সরণির বেজ এজওয়াটার আউটডোর (২৪৯), বেচারাম দেউড়ি (২৪৮), দক্ষিণ পল্লবী (২৪০), কল্যাণপুর (২৩৪), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২২৩) ও গোড়ান (২১০)।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী:

  • ০–৫০: ভালো
  • ৫১–১০০: মাঝারি
  • ১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
  • ১৫১–২০০: অস্বাস্থ্যকর
  • ২০১–৩০০: খুবই অস্বাস্থ্যকর
  • ৩০১+ : দুর্যোগপূর্ণ

ঢাকা বর্তমানে ‘খুবই অস্বাস্থ্যকর’ মাত্রায় অবস্থান করায় জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি বেড়েছে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, মহাসচিব রুহুল কবির রিজভী

বিশ্বে দূষণে দ্বিতীয় স্থানে ঢাকা, একিউআই ২৩৪—বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে

আপডেট সময় ০৯:৩৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫