ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ আওয়ামী লীগের তিন মিনিটের ঝটিকা মিছিল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৬:৪১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

এবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী চট্টগ্রামের হাটহাজারীতে ঝটিকা মিছিল করেছেন। রোববার (৩০ নভেম্বর) ভোরে উপজেলার নন্দীরহাট এলাকায় মিছিল করেন তারা।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আজ ভোরে ১২ থেকে ১৫ জন নেতাকর্মী নন্দীরহাটের ধোপার দিঘির পাড় থেকে মিছিলটি শুরু করেন। মিছিলটিতে নেতৃত্ব দেন চিকনদণ্ডী ইউনিয়ন যুবলীগের নেতা হাসান মুরাদ। তার সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার যুগ্ম সম্পাদক ইকবাল হোসেনও ছিলেন। তিন মিনিটের মধ্যেই মিছিলটি শেষ করে সটকে পড়েন তারা।

এদিকে মিছিলের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন, চট্টগ্রাম’ লেখা একটি ব্যানার ধরে মিছিলটি করা হয়। মিছিলে থাকা কয়েকজন হেলমেট পরিহিত ছিলেন। এ ছাড়া কয়েকজন কাপড় দিয়ে মুখ ঢেকে মিছিলে অংশ নিয়েছেন।

এদিকে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়া মিছিলের বিষয়টি নিশ্চিত করেন। তিনি গণমাধ্যমকে বলেন, ভিডিও দেখে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হঠাৎ আওয়ামী লীগের তিন মিনিটের ঝটিকা মিছিল

আপডেট সময় ০৩:৩৬:৪১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫