ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘মাদক কোরআনেও হারাম, বিএনপির নেতাকর্মীদের জন্যও হারাম’ নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড়: ব্রাজিল প্রেসিডেন্ট বাংলাদেশে হামাসের কথিত উপস্থিতি নিয়ে আ.লীগ-ভারতের অপপ্রচার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে দিতে হবে না টোল, ঘোষণা ইরানের ব্রাজিলকে কাঁদিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে চায় স্কটল্যান্ড ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের অবস্থা আগের চেয়েও খারাপ: বারাক ওবামা বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে হাইতির বিদায় ভারতের যে কোনো পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান: খাজা আসিফ কাঁদছে ব্রাজিল তারকা রাফিনিয়া, বিকল্প খেলোয়াড় নিতে দেবে কি ফিফা? জার্মানিকে পেছনে ফেলে আবারও শীর্ষে ব্রাজিল   

আগামী নির্বাচনে ইসলামপন্থীরাই বিজয়ী হবে: হাবিবুল্লাহ মিয়াজী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:২৯:২৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

আগামী জাতীয় নির্বাচনে জনগণ নির্ভয়ে ভোট দিতে পারলে ইসলামপন্থী দলগুলোর বিজয় নিশ্চিত—এ মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। তিনি বলেন, দলগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া ইসলামী হুকুমত প্রতিষ্ঠা সম্ভব নয়। শনিবার সকালে রাজধানীর কামরাঙ্গীরচর জামিয়া নুরিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে এসব কথা জানান তিনি।

মিয়াজী বলেন, “জমিন যার, হুকুম চলবে তার।” একাত্তরের স্বাধীনতার পর বুজুর্গ আলেম মাওলানা মুহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর মসজিদ-মাদ্রাসা থেকে ময়দানে নেমে খোলাফায়ে রাশেদার আদলে ইসলামী শাসন প্রতিষ্ঠার আন্দোলন করেছেন। তার প্রতিষ্ঠিত খেলাফত আন্দোলন দেশের প্রাচীনতম ইসলামী সংগঠন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, হাফেজ্জী হুজুর প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক ভোট পেলেও স্বৈরাচারী শাসকদের কারচুপির কারণে বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ ইসলামী শাসন প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে বলে মন্তব্য করেন তিনি।

সম্মেলনে বক্তব্য দেন দলের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, হেফাজতে ইসলাম ও খেলাফত মজলিসের নেতারা।

সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার শপথ অনুষ্ঠান শুরু হয়। পরে প্রতিনিধি সম্মেলন ও মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘মাদক কোরআনেও হারাম, বিএনপির নেতাকর্মীদের জন্যও হারাম’

আগামী নির্বাচনে ইসলামপন্থীরাই বিজয়ী হবে: হাবিবুল্লাহ মিয়াজী

আপডেট সময় ০৮:২৯:২৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫