ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায় জুলাই নিয়ে পোস্টে সমালোচনাকারীদের কটাক্ষ করলেন শাওন দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ ভারতে যে হারে মসজিদ ভাঙা হয়, সে হারে কি বাংলাদেশে মন্দির ভাঙা হয়: প্রশ্ন চিফ হুইপের ৪০ ডিগ্রি গরমেও রাজপথ ছাড়েনি ‘ককরোচ’ বিক্ষোভকারীরা, টানা আন্দোলনে উত্তপ্ত ভারত সাভারে আর্জেন্টিনার কিশোর সমর্থককে হত্যা করল ব্রাজিল সমর্থকরা শুধু মানুষ নয়, কোনো প্রাণীই যেন হিংস্রতার শিকার না হয়: প্রধানমন্ত্রী বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মানবে না চীন: রাষ্ট্রদূত মসজিদে স্পিকার-বা মাইকের ব্যবহার নিষিদ্ধ করছে ইসরায়েল ভোরে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-কেপ ভার্দে, ম্যাচের রেফারি সেই ড্রু ফিশার

৩৬ কেজি গাঁজাসহ আটক, বহিষ্কার সেই যুবদলের যুগ্ম আহ্বায়ক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩৬ কেজি গাঁজাসহ যুবদল নেতা কামরুল হাসান গ্রেপ্তার হওয়ার পর তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নৈতিক স্খলনের অভিযোগে সব পদ থেকে বহিষ্কার করেছে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। মঙ্গলবার (২ ডিসেম্বর) সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মিজানুর রহমান চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারাদেশ জারি করা হয়।

এর আগে সকালে ঢাকা-আগরতলা সড়কের কোড্ডা বাইপাস এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান (৪০) ও তার সহযোগী গোলাম রাব্বিকে (২৫) ৩৬ কেজি গাঁজাসহ আটক করে পুলিশ।

কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদলের ভাবমূর্তি ক্ষুণ্নকারী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কামরুল হাসানকে অবিলম্বে বহিষ্কার করা হয়েছে এবং তার সঙ্গে কোনো সাংগঠনিক যোগাযোগ না রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

আখাউড়া উপজেলা যুবদলের আহ্বায়ক জাকির হোসেন বলেন, “কামরুল আমার কমিটির যুগ্ম আহ্বায়ক হলেও তার মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি আমি জানতাম না। তাকে গ্রেফতারের খবর শুনে আমিও বিস্মিত হয়েছি। বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়েছে এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

৩৬ কেজি গাঁজাসহ আটক, বহিষ্কার সেই যুবদলের যুগ্ম আহ্বায়ক

আপডেট সময় ০৯:৫০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫