ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা, সন্ধ্যা থেকেই কার্যকর খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায় জুলাই নিয়ে পোস্টে সমালোচনাকারীদের কটাক্ষ করলেন শাওন দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ ভারতে যে হারে মসজিদ ভাঙা হয়, সে হারে কি বাংলাদেশে মন্দির ভাঙা হয়: প্রশ্ন চিফ হুইপের ৪০ ডিগ্রি গরমেও রাজপথ ছাড়েনি ‘ককরোচ’ বিক্ষোভকারীরা, টানা আন্দোলনে উত্তপ্ত ভারত সাভারে আর্জেন্টিনার কিশোর সমর্থককে হত্যা করল ব্রাজিল সমর্থকরা শুধু মানুষ নয়, কোনো প্রাণীই যেন হিংস্রতার শিকার না হয়: প্রধানমন্ত্রী বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মানবে না চীন: রাষ্ট্রদূত মসজিদে স্পিকার-বা মাইকের ব্যবহার নিষিদ্ধ করছে ইসরায়েল

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে তিন বাহিনী প্রধান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ২৯৯ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। মঙ্গলবার রাত ৯টার দিকে বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে তারা পৌঁছান—এ তথ্য নিশ্চিত করেছে আইএসপিআর।

এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা বেশ সংকটাপন্ন বলে জানিয়েছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া তাকে বিদেশে নেয়ার সুযোগ নেই। বর্তমানে তিনি যেসব চিকিৎসা পাচ্ছেন, সেগুলো তিনি গ্রহণ করতে পারছেন। তবে বিদেশে নেয়ার প্রয়োজন রয়েছে কি না, তা বোর্ডের পরবর্তী সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

তিনি আরও জানান, যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরাও এসে তাকে দেখবেন। তাদের মূল্যায়নের পর যদি বিদেশে নেয়ার প্রয়োজন ও সক্ষমতা থাকে, তাহলে সেই সিদ্ধান্ত নেয়া হতে পারে। তিনি বলেন, “আমাদের সব ধরনের প্রস্তুতি আছে, তবে রোগীর বর্তমান অবস্থা এবং মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো উদ্যোগ এই মুহূর্তে সম্ভব নয়।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা, সন্ধ্যা থেকেই কার্যকর

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে তিন বাহিনী প্রধান

আপডেট সময় ১০:০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫