ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন: নেপথ্যে যে কারণ ৭ দিনের সফরে জাপান যাচ্ছেন জামায়াত আমির ‘আহারে ব্রো লাইফটাই স্পয়েল হয়ে গেল’-আসিফ মাহমুদকে কটাক্ষ করে নীলার পোস্ট দুই দশকেও উপকূলীয় নারী শ্রমিকদের মজুরি বৈষম্য ঘোচেনি লুটেরাদের হাতে ব্যাংক ফিরিয়ে দিলে বেশি ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিকরা সংসদে সুগার মিল নিয়ে আমির হামজার বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন একটি হয়েছে ১৫ বছরের দুর্নীতি আর ১৮ মাস ভুল নীতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মেয়ের বিয়ের পাত্র নিয়ে পালালেন মা যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ উদ্ধার টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০

বিসিবি সভাপতি হিসেবে কোনো বেতন নেবেন না বুলবুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • ১৫১৫ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে গতকাল শুক্রবার দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগেই সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়ে যে, বিসিবি সভাপতি হিসেবে নাকি মোটা অংকের পারিশ্রমিক পাবেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। তবে বুলবুল নিজেই পরিস্কার করেছেন যে, এটা মোটেও সত্যি নয়।

এদিকে সভাপতি হিসেবে প্রথম সংবাদ সম্মেলনেই প্রশ্ন ওঠে বুলবুলের পারিশ্রমিক নিয়ে। জবাবে তিনি বলেন, ‘আমি যেখানে (আইসিসির ডেভলপমেন্ট উইং) কাজ করেছি, সেখানে বেতন পেতাম। বিসিবিতে যখন দায়িত্ব নিতে আসি, তারা আমাকে বলেছিল- বেতনসহ যোগ দিতে পারি। কিন্তু বিসিবি সভাপতি একটি সম্মানজনক চেয়ার। এখানে আমি কোনো বেতন নেব না। এমন চিন্তাও আমার মাথায় আসেনি। অসম্ভব।’

বিসিবিতে আসার উদ্দেশ্য নিয়ে বুলবুল বলেন, ‘শুধু ক্রিকেটের উন্নয়ন বা ক্রিকেট ফর বাংলাদেশ নয়, ক্রিকেট ইন বাংলাদেশ মিশনেই আমি এসেছি। আমি একটা ফ্রেমওয়ার্ক মাইন্ড নিয়ে এসেছি। কিছু জিনিস জানি, কিছু জানব।

এরপর বুঝে কাজ করতে হবে। যেহেতু সময়টা সংক্ষিপ্ত, আমি এটাকে এক ইনিংসের মতো দেখছি। ওয়ানডে বা টেস্ট নয়, একটি ভালো টি-টোয়েন্টি ইনিংস খেলতে চাই, যেটা দীর্ঘদিন সবাই মনে রাখবে। আমি চাই বাংলাদেশে যেন সবাই ক্রিকেট খেলতে পারে, ক্রিকেটটা যেন সবার হয়।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন: নেপথ্যে যে কারণ

বিসিবি সভাপতি হিসেবে কোনো বেতন নেবেন না বুলবুল

আপডেট সময় ১২:২৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫